MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • Google AI Pro: গুগল AI প্রো এখন বিনামূল্যে? ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ

Google AI Pro: গুগল AI প্রো এখন বিনামূল্যে? ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ

Google AI Pro: ভারতীয় ছাত্রদের জন্য গুগল AI প্রো এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্ল্যাটফর্ম ব্যবহার করার সুযোগ দিচ্ছে।

3 Min read
Author : Subhankar Das
Published : Aug 16 2025, 11:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দুর্দান্ত সুযোগ এসে গেছে
Image Credit : Getty

দুর্দান্ত সুযোগ এসে গেছে

Google AI Pro প্রোগ্রামটি এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার ক্ষেত্রে একটি দুর্দান্ত সুযোগ এসে গেছে দেশের ছাত্রছাত্রীদের সামনে। এমনিতে এটির মূল্য প্রায় ১৯,৫০০ টাকা। তবে এই অফারটি শুধুমাত্র ১৫ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত ভ্যালিড থাকবে। এই সুযোগটি কীভাবে পাবেন? জেমিনি 2.5 প্রো, ভিও 3, ডিপ রিসার্চ, 2TB স্টোরেজ সহ শক্তিশালী AI টুলগুলি বিনামূল্যে পেতে এখনই আবেদন করুন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ছাত্রছাত্রীদের জন্য গুগলের বিশাল অফার
Image Credit : Getty

ছাত্রছাত্রীদের জন্য গুগলের বিশাল অফার

ভারতীয় কলেজ ছাত্রছাত্রীদের জন্য গুগল একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। সাধারণত মাসিক ফি প্রদান করতে হয় এমন Google AI Pro প্রোগ্রামটি, এখন এক বছরের জন্য পুরোপুরি বিনামূল্যে পেতে পারেন। আসলে দেশের শিক্ষা, গবেষণা এবং সৃজনশীলতাকে উন্নত করার জন্যই এই অফারটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। তবে আগামী ১৫ সেপ্টেম্বর এই অফারটি শেষ হয়ে যাবে।

Related Articles

Related image1
Cyber Crime News: ১৮০ কোটি ইউজার বিপদে! হ্যাকার-হানায় সতর্ক করল Google
Related image2
Google Drive: গুগল ড্রাইভে ১৫ জিবি জায়গা শেষ? জানুন সাবস্ক্রিপশন ছাড়াই জায়গা বাঁচানোর কৌশল
36
Google AI Pro-তে কী কী সুবিধা পাওয়া যাবে?
Image Credit : our own

Google AI Pro-তে কী কী সুবিধা পাওয়া যাবে?

এই বিনামূল্যের সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি অনেকগুলি শক্তিশালী AI টুল ব্যবহার করতে পারবেন:

• জেমিনি 2.5 প্রো (Gemini 2.5 Pro): গুগলের সবচেয়ে উন্নত AI মডেল জেমিনি 2.5 প্রো ব্যবহার করতে পারবেন। এটি হোমওয়ার্ক, প্রবন্ধ লেখা, পরীক্ষার প্রস্তুতি এবং রিয়েল-টাইম আইডিয়া বিনিময়ের ক্ষেত্রে সাহায্য করবে।

• ভিও 3 (Veo 3): টেক্সট এবং ছবি থেকে ছোট ভিডিও তৈরি করার জন্য গুগলের নতুন ভিডিও তৈরির টুল ভিও 3 ব্যবহার করতে পারবেন।

• ডিপ রিসার্চ (Deep Research): ব্যক্তিগত গবেষণা এবং শিক্ষাগত প্রতিবেদন তৈরি করতে সাহায্য করার জন্য বিস্তৃত গবেষণা টুলগুলি ব্যবহার করতে পারবেন।

• নোটবুকLM (NotebookLM): গবেষণা নোট এবং গবেষণাপত্রগুলি সংগঠিত করতে এবং সংক্ষিপ্ত করতে সাহায্য করার জন্য উন্নত বৈশিষ্ট্যগুলি এতে অন্তর্ভুক্ত।

• গুগল অ্যাপগুলিতে জেমিনি: জিমেইল, গুগল ডক্স, শিটস এবং অন্যান্য গুগল ওয়ার্কস্পেস অ্যাপ্লিকেশনগুলিতে জেমিনির AI সহায়তা পেতে পারবেন।

• 2TB ক্লাউড স্টোরেজ: আপনার প্রোজেক্ট ফাইল, মিডিয়া এবং শিক্ষাগত কাজগুলি সংরক্ষণ করার জন্য Google Drive, Gmail এবং Google Photos জুড়ে 2TB ক্লাউড স্টোরেজ পাবেন।

46
কীভাবে আবেদন করবেন?
Image Credit : Google

কীভাবে আবেদন করবেন?

এই বিশেষ অফারের জন্য আবেদন করতে, আপনাকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে:

• বয়স: ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে।

• নাগরিকত্ব: ভারতে বসবাসকারী হতে হবে।

• ছাত্রের স্ট্যাটাস: একটি স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ/বিশ্ববিদ্যালয়) ছাত্র হিসেবে নথিভুক্ত থাকতে হবে।

• ইমেল আইডি: আপনার স্কুল বা কলেজের বৈধ ইমেল আইডি (.edu এর মতো একটি শিক্ষাগত ডোমেইন আইডি) থাকতে হবে।

• গুগল অ্যাকাউন্ট: একটি ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট (Gmail) থাকতে হবে।

• পেমেন্ট পদ্ধতি: গুগল পেমেন্টস অ্যাকাউন্টে বৈধ পেমেন্ট পদ্ধতি (UPI, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি) যুক্ত করতে হবে। (টাকা কাটা হবে না, কেবল যাচাইয়ের জন্য)।

• পূর্ববর্তী সাবস্ক্রিপশন: বর্তমানে অন্য কোন Google One বা উচ্চ-স্তরের Google AI প্রোগ্রামে সাবস্ক্রাইব করা যাবে না।

56
আবেদন করার পদ্ধতি জেনে নিন
Image Credit : Google AI Radiology

আবেদন করার পদ্ধতি জেনে নিন

1. আপনার ব্রাউজারে গুগল ওয়ান (Google One) ওয়েবসাইটে যান অথবা gemini.google/students পেজে সরাসরি চলে যান।

2. "স্টুডেন্ট অফার পান" (Get student offer) বা অনুরূপ বোতামে ক্লিক করুন।

3. SheerID এর মাধ্যমে আপনার ছাত্রের স্ট্যাটাস যাচাই করতে বলা হবে। সেইজন্য আপনার কলেজ ইমেল আইডি বা অন্যান্য ছাত্র পরিচয়পত্র আপলোড করতে হতে পারে।

4. ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলে, Google AI Pro প্রোগ্রামটি পেতে নির্দেশাবলী অনুসরণ করুন।

5. আপনার পেমেন্ট বিবরণ যুক্ত করুন (টাকা গ্রহণ করা হবে না, কেবল সাবস্ক্রিপশন সক্রিয় করার জন্য)।

6. আপনার বিনামূল্যের এক বছরের Google AI Pro সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

66
কেন এই সুযোগটি হাতছাড়া করা উচিত নয়?
Image Credit : our own

কেন এই সুযোগটি হাতছাড়া করা উচিত নয়?

আজকের দিনে শিক্ষা এবং কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Google AI Pro প্রোগ্রামের সঙ্গে ছাত্ররা তাদের পড়াশোনা, গবেষণা এবং সৃজনশীল দক্ষতাকে উন্নত করতে পারবে। হোমওয়ার্কে সাহায্য পাওয়া থেকে শুরু করে, পরীক্ষার প্রস্তুতি, জটিল বিষয়গুলি বোঝা থেকে নতুন ধারণা তৈরি করা পর্যন্ত, এই AI টুলগুলি ছাত্রদের জন্য একটি ডিজিটাল শিক্ষণ সহযোগী হিসেবে কাজ করবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nancy Grace Roman Telescope: লক্ষ্য নতুন গ্রহের সন্ধান, মহাকাশে পাড়ি ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের
Recommended image2
Meta Rules: এবার থেকে রাত জেগে Instagram-Facebook নয়! দিনেও সময় নিয়ন্ত্রিত! মেটার নতুন নিয়ম?
Recommended image3
iPhone Price Drop: নতুন iPhone 18 Pro আসার আগেই বিরাট ছাড়! সস্তায় iPhone 17 Pro আর Pro Max কেনার সেরা সুযোগ
Recommended image4
Recharge Benefits: BSNL-এর বাম্পার ধামাকা! ২৩৯৯ টাকায় ৪১২ দিন, রিচার্জের চিন্তা শেষ
Recommended image5
iPhone 17 Pro: নতুন ফোন আসার আগেই দাম কমল! এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?
Related Stories
Recommended image1
Cyber Crime News: ১৮০ কোটি ইউজার বিপদে! হ্যাকার-হানায় সতর্ক করল Google
Recommended image2
Google Drive: গুগল ড্রাইভে ১৫ জিবি জায়গা শেষ? জানুন সাবস্ক্রিপশন ছাড়াই জায়গা বাঁচানোর কৌশল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved