MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • Infinix Note 60 Pro: আইফোনকেও এবার দেবে জোর টক্কর! চোখধাঁধানো ফিচার এবং দামেও চমক

Infinix Note 60 Pro: আইফোনকেও এবার দেবে জোর টক্কর! চোখধাঁধানো ফিচার এবং দামেও চমক

Infinix Note 60 Pro: মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে নতুন প্রতিযোগিতা নিয়ে হাজির হল ইনফিনিক্স নোট ৬০ প্রো। আকর্ষণীয় ডিজাইন, বড় ব্যাটারি এবং দারুণ সব ফিচার দিয়ে এই ফোনটি গ্রাহকদের মন জয় করার জন্য প্রস্তুত। 

2 Min read
Author : Subhankar Das
Published : Apr 14 2026, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নো কস্ট ইএমআই এর সুবিধা
Image Credit : Infinix

নো-কস্ট ইএমআই-এর সুবিধা

ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে ৩১,৯৯৯ টাকা থেকে। এই দামে আপনি ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজ যুক্ত মডেলটি পাবেন। অন্যদিকে, ৮জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি র‍্যামস্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ১২ মাস পর্যন্ত, নো-কস্ট ইএমআই-এর সুবিধা। ফোনটি ২০ এপ্রিল থেকে ফ্লিপকার্ট এবং ইনফিনিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি শুরু হবে। এটি ডিপ ওশান ব্লু, মোকা ব্রাউন এবং সোলার অরেঞ্জ - এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ডিসপ্লে এবং বিশেষ ডিজাইন
Image Credit : Infinix.com

ডিসপ্লে এবং বিশেষ ডিজাইন

Infinix Note 60 Pro-তে রয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির 1.5K LTPS AMOLED ডিসপ্লে। 144Hz রিফ্রেশ রেট এবং ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেসের কারণে এর স্ক্রিনটি অত্যন্ত ঝকঝকে ও মসৃণ। সুরক্ষার জন্য এটিতে গোরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনের দিকে 'অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে' নামের একটি বিশেষ LED ডিজাইন দেওয়া হয়েছে, যা এর প্রধান আকর্ষণ। কল, নোটিফিকেশন বা ব্যাটারি স্ট্যাটাস এটি লাইটের মাধ্যমে দেখিয়ে দেয়, যা আপনাকে Nothing ফোনের Glyph ডিজাইনের কথা মনে করিয়ে দেবে।

Related Articles

Related image1
Affordable Smartphones: সস্তায় স্মার্টফোন খুঁজছেন? মাত্র ১০,০০০ টাকার মধ্যেই দারুণ সব ফিচার
Related image2
Samsung Smartphones: বছরের শুরুতেই বড় ধাক্কা! একলাফে অনেকটা বাড়ল স্যামসাং ফোনের দাম?
35
পারফরম্যান্স এবং সফটওয়্যার
Image Credit : Infinix.com

পারফরম্যান্স এবং সফটওয়্যার

এই ফোনে কোম্পানি Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করেছে। এটি 4nm প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী চিপ, যা দৈনন্দিন কাজ এবং গেমিংয়ের জন্য দারুণ পারফরম্যান্স দেয়। 8GB LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ থাকায় মাল্টিটাস্কিং করা খুব সহজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬-এর উপর ভিত্তি করে তৈরি XOS 16-এ চলে। IP64 রেটিং থাকায় এটি ধুলো এবং জলের ছিটে থেকে সুরক্ষিত থাকে।
45
ক্যামেরার ফিচার
Image Credit : Infinix.com

ক্যামেরার ফিচার

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের, যাতে OIS সাপোর্ট দেওয়া হয়েছে। এর ফলে, ছবি ওঠে একদম পরিষ্কার এবং স্টেবল। এছাড়াও চওড়া অ্যাঙ্গেলে ছবি তোলার জন্য একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাও আছে। ফোনটি দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব। সেলফির জন্য সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।

55
ব্যাটারি ও অন্যান্য ফিচার
Image Credit : Infinix.com

ব্যাটারি ও অন্যান্য ফিচার

Infinix Note 60 Pro-তে একটি ৬,৫০০mAh ক্ষমতার বিশাল ব্যাটারি রয়েছে, যা দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দেয়। 90W ফাস্ট চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকায় ফোনটি খুব দ্রুত চার্জ হয়ে যায়। এটিতে রিভার্স চার্জিংয়ের সুবিধাও রয়েছে। কানেক্টিভিটির জন্য 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, NFC এবং GPS-এর মতো সব আধুনিক ফিচারই মজুত। এছাড়াও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হার্ট রেট সেন্সরের মতো অতিরিক্ত ফিচারও দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smartphone Hang: ফোন হ্যাং করলে আগে রিস্টার্ট, সুইচ অফ নয় – টেক এক্সপার্টের টোটকা
Recommended image2
Smart TV Deal: ৬৫ হাজারের টিভি মাত্র ২৬ হাজারে! স্মার্ট টিভিতে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে অ্যামাজন?
Recommended image3
Power Off vs Restart: ফোন Switch Off করা ভাল নাকি Restart করা, কেন এই দুটি অপশন থাকে?
Recommended image4
Vivo X500: X400 সিরিজ বাদ, বাজারে আসছে ভিভোর নতুন তিন ফোন? জেনে নিন এক ঝলকে
Recommended image5
HMD Vibe 2 5G: ভারতে আসছে নতুন ফোন, থাকছে 6000mAh ব্যাটারি এবং ৫০এমপি-র ক্যামেরা?
Related Stories
Recommended image1
Affordable Smartphones: সস্তায় স্মার্টফোন খুঁজছেন? মাত্র ১০,০০০ টাকার মধ্যেই দারুণ সব ফিচার
Recommended image2
Samsung Smartphones: বছরের শুরুতেই বড় ধাক্কা! একলাফে অনেকটা বাড়ল স্যামসাং ফোনের দাম?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved