iPhone 18 Pro Max: iPhone 18 Pro Max ক্যামেরার দিক থেকে Galaxy S27 Ultra-কে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। রিপোর্ট অনুযায়ী, Apple তাদের ফোনে ভ্যারিয়েবল-অ্যাপারচার ক্যামেরা ব্যবহার করতে চলেছে। অন্যদিকে, খরচ এবং জটিলতার কারণে Samsung তাদের ফ্ল্যাগশিপ ফোন থেকে এই ফিচারটি বাদ দেওয়ার কথা ভাবছে বলে সূত্রের খবর।

iPhone 18 Pro Max: ক্যামেরার লড়াইতে এবার অ্যাপল ১৮ প্রো ম্যাক্স হয়ত সত্যি সত্যিই Galaxy S27 Ultra-কে হারিয়ে দেবে। শোনা যাচ্ছে, স্যামসাং তাদের S27 সিরিজ থেকে ভ্যারিয়েবল-অ্যাপারচার ক্যামেরা ফিচারটি বাদ দিতে চলেছে। কোরিয়ার রিপোর্ট অনুযায়ী, এই প্রযুক্তি নিয়ে বেশ কিছুদিন পরীক্ষা-নিরীক্ষা চালালেও এটির খরচ এবং ক্যামেরা মডিউলের অতিরিক্ত পুরু হয়ে যাওয়ার কারণে কোম্পানি এই পরিকল্পনা থেকে সরে আসছে। প্রসঙ্গত, Samsung এর আগে তাদের S9 এবং S10 ফোনে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করেছিল।

ক্যামেরার কোয়ালিটিতে কি Galaxy S27 Ultra-কে কি টেক্কা দেবে অ্যাপল ১৮ প্রো ম্যাক্স?

Apple Pay: iPhone-এ ট্যাপ করেই পেমেন্ট! ২০২৬-এ ভারতে আসছে Apple Pay

অন্যদিকে, Apple তাদের iPhone 18 Pro এবং Pro Max-এ এই ভ্যারিয়েবল-অ্যাপারচার ক্যামেরা যোগ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যদি সত্যিই এমনটা হয়, তবে Apple হার্ডওয়্যারের দিক থেকে Samsung-এর চেয়ে অনেকটাই এগিয়ে যাবে। সেক্ষেত্রে Samsung-কে এক্সপোজার নিয়ন্ত্রণের জন্য সফটওয়্যারের উপর নির্ভর করতে হবে, যেখানে Apple-এর হাতে থাকবে আসল হার্ডওয়্যার। ভ্যারিয়েবল-অ্যাপারচার ক্যামেরা প্রথমবার ২০১৮ সালে Samsung তাদের Galaxy S9+ ফোনে এনেছিল। এই প্রযুক্তির মাধ্যমে ক্যামেরার ফিজিক্যাল অ্যাপারচারকে ছোট বা বড় করে সেন্সরে কতটা আলো প্রবেশ করবে, তা নিয়ন্ত্রণ করা যায়।

এই ফিচারের ফলে, বিভিন্ন আলোর পরিস্থিতিতে ছবি তোলার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাওয়া যায় এবং ডেপথ অফ ফিল্ডের উপর আরও ভালো নিয়ন্ত্রণ থাকে। তবে, পরের ফ্ল্যাগশিপ ফোনগুলিতে Samsung এই প্রযুক্তি ব্যবহার করা বন্ধ করে দেয়। প্রথমে শোনা গেছিল যে, Galaxy S27 Ultra-তে এই ফিচার আবার ফিরে আসতে পারে। কিন্তু নতুন রিপোর্ট বলছে, অতিরিক্ত উৎপাদন খরচ এবং ক্যামেরা হার্ডওয়্যারের জন্য প্রয়োজনীয় বাড়তি পুরুত্বের কারণে Samsung এই সিদ্ধান্ত বাতিল করেছে।

Best Selling iPhone: Apple-এর ইতিহাসে এই মডেলটিই সর্বকালের সেরা বিক্রি হওয়া আইফোন?

সামনে এল নতুন তথ্য

রিপোর্ট অনুযায়ী, Apple তাদের iPhone 18 Pro Max-এর প্রাইমারি ক্যামেরায় একটি ভ্যারিয়েবল-অ্যাপারচার যুক্ত করতে চলেছে। যদি এটা সত্যি হয়, তবে Apple এমন একটি বাজারে Samsung-কে টেক্কা দেবে যেখানে দুটি কোম্পানিই বরাবর একে অপরের কঠিন প্রতিযোগী। ভ্যারিয়েবল-অ্যাপারচারের সাহায্যে iPhone-এর প্রাইমারি ক্যামেরা ছবি তোলার উপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবে এবং বিভিন্ন আলোর সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।