LED TV Offers: এই অফারের আওতায় অনেক সস্তা দামে LG, Samsung, Motorola এবং TCL-এর মতো ব্র্যান্ডের বড় স্ক্রিনের স্মার্ট টিভিগুলি পাওয়া যাবে। এছাড়া কোম্পানির ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের মতো বাড়তি সুবিধাগুলিও পাওয়া যাবে।

LED TV Offers: বাড়িতে বসেই এখন সিনেমা হলের মজা পাওয়া যাবে। তাছাড়া ফুটবল বিশ্বকাপও আসছে। ফ্লিপকার্ট ই-কমার্স সাইটে বর্তমানে Smart TV-তে সবচেয়ে বড় অফার দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট ডিল চলাকালীন ৬৫ ইঞ্চির 4K Smart LED TV-তে বিরাট ছাড়। 

এই অফারের আওতায় অনেক সস্তা দামে LG, Samsung, Motorola এবং TCL-এর মতো ব্র্যান্ডের বড় স্ক্রিনের স্মার্ট টিভিগুলি পাওয়া যাবে। এছাড়া কোম্পানির ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের মতো বাড়তি সুবিধাগুলিও পাওয়া যাবে। 

৬৫ ইঞ্চি 4K স্মার্ট এলইডি টিভি অর্ধেক দামে?

ফ্লিপকার্টে টিসিএল কোম্পানির স্মার্ট এলইডি টিভিটি ৩৪,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এই টিভির আসল দাম ১,২০,৯৯০ টাকা। তার মানে মডেলটি ৭১% ছাড়ে কেনা যাবে। এছাড়াও এটিতে ৪৩২০ টাকার একটি এক্সচেঞ্জ অফার রয়েছে। এই টিভিটি Google TV প্ল্যাটফর্মে চলে এবং এটি Dolby Vision ও Dolby Atmos দুটি সাপোর্ট করে। টিভিটিটে ২৪ ওয়াটের স্পিকার দেওয়া আছে। 

এই টিভির মাধ্যমে আপনি আপনার পছন্দের OTT অ্যাপগুলোতে সিনেমা এবং ওয়েব সিরিজ দেখতে পারবেন। অন্যদিকে, মোটোরোলা কোম্পানির 65-ইঞ্চির LED Smart TV এর আসল দাম ৮৮,৩৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এখন এটি মাত্র ৪৩,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, ৪৪,৯০০ টাকা ছাড়ে কেনা যাবে। শুধু তাই নয়, কোম্পানি এটিতে ৪৩২০ টাকার এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। যার মানে আপনি পুরনো টিভি বদলে নতুন টিভি আরও সস্তায় কিনতে পারবেন। এই টিভিটিতে একটি 4K QLED স্ক্রিন রয়েছে এবং এটি Google TV অপারেটিং সিস্টেমে চলে। তাছাড়া, এতে 48 ওয়াটের স্পিকার যুক্ত রয়েছে।

স্মার্ট টিভিটে বিরাট অফার

ফিলিপ্স কোম্পানির ৬৫ ইঞ্চির 4K Smart TV-টি একটি ভাল বিকল্প হতে পারে। এটি ফ্লিপকার্টে মাত্র ৪৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে আসল দাম ৫৪,৯৯৯ টাকা। যার মানে এতে ৫০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা তাদের পুরনো টিভি এক্সচেঞ্জ করে নতুন টিভিতের ৪৩২০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এতে 30W স্পিকার রয়েছে এবং এটি Dolby Atmos ও Dolby Vision দুটি সাপোর্ট করে। এই টিভিটিও Google TV প্ল্যাটফর্মে চলে।

স্যামসাংয়ের এই স্মার্ট টিভিটি ৬২,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। এই টিভি কেনার উপর ২৬% ছাড় পাওয়া যাবে। টিভিটির আসল দাম ৮৫,৬০০ টাকা। এছাড়া গ্রাহকরা পুরনো টিভি এক্সচেঞ্জ করে নতুন টিভিতের 4320 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এই স্মার্ট টিভি Tizen OS-এ চলে এবং এতে 20W স্পিকার রয়েছে। কোম্পানি এই টিভিটি কেনার ওপর ২ বছরের ওয়ারেন্টি অফার করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।