- Home
- Technology
- Sony MDR 3R Headphones: রেট্রো লুক এবং টাইপ-সি পোর্টের যুগলবন্দি, ফিরল সোনির সেই পুরনো ওয়াকম্যানের নস্টালজিয়া
Sony MDR 3R Headphones: রেট্রো লুক এবং টাইপ-সি পোর্টের যুগলবন্দি, ফিরল সোনির সেই পুরনো ওয়াকম্যানের নস্টালজিয়া
Sony MDR-3R Headphones: ১৯৭৯ সালের সেই বিখ্যাত ওয়াকম্যানের ডিজাইন ফিরিয়ে আনল সোনি। বাজারে এল নতুন রেট্রো স্টাইলের তারযুক্ত হেডফোন 'MDR-3R'। পুরনো ৩.৫ মিমি অডিও জ্যাকের বদলে এতে দেওয়া হয়েছে আধুনিক ইউএসবি টাইপ-সি (USB Type-C) পোর্ট।

সোনি MDR-3R হেডফোন
জনপ্রিয় টেক ব্র্যান্ড সোনি (Sony) তাদের পুরনো দিনের অডিও ডিভাইসের নস্টালজিয়া উসকে দিয়ে নতুন একটি তারযুক্ত (Wired) হেডফোন বাজারে এনেছে। 'সোনি MDR-3R' (Sony MDR-3R) নামের এই হেডফোনটি মূলত ১৯৭৯ সালে প্রথম ওয়াকম্যানের (Walkman) সঙ্গে আসা বিখ্যাত MDR-3 মডেলের আদলে তৈরি করা হয়েছে। পুরনো মডেলের সেই হালকা ওজনের 'ওপেন-ইয়ার' (Open-Ear) ডিজাইন আর রেট্রো লুক একদম অটুট রেখেছে সংস্থাটি। তবে পুরনো ৩.৫ মিমি অডিও জ্যাকের বদলে এতে দেওয়া হয়েছে আধুনিক ইউএসবি টাইপ-সি (USB Type-C) পোর্ট। পাশাপাশি এতে ২৩ মিমি ড্রাইভার, ইন-লাইন রিমোট এবং মাইক্রোফোনের সুবিধাও রয়েছে।

দাম এবং বিক্রির খুঁটিনাটি
সোনি MDR-3R (স্ট্যান্ডার্ড এডিশন):
এটির দাম রাখা হয়েছে প্রায় ৫,৬০০ টাকা।
সোনির অফিশিয়াল ওয়েবসাইট, অ্যামাজন, বেস্ট বাই (Best Buy) এবং অনুমোদিত রিটেল স্টোর থেকে এটি কেনা যাবে।
সোনি MDR-3R স্ট্রেঞ্জার থিংস এডিশন (Stranger Things Edition):
এই স্পশ্যাল এডিশনের দাম প্রায় ৭,৫০০ টাকা।
সোনির ওয়েবসাইট, নেটফ্লিক্স শপ (Netflix Shop) এবং অ্যামাজনে এর প্রি-অর্ডার করা যাচ্ছে।
স্পেসিফিকেশন এবং ফিচার
রেট্রো ডিজাইন: ১৯৭৯ সালের MDR-3 মডেলের হুবহু লুক রয়েছে এতে। সঙ্গে দেওয়া হচ্ছে নীল ও কমলা রঙের পরিবর্তনযোগ্য (Interchangeable) ইয়ারপ্যাড। পুরনো দিনের কথা মনে করাতে এর প্যাকিং বক্স এবং ইউজার ম্যানুয়ালও রেট্রো স্টাইলেই ডিজাইন করা হয়েছে। ইউএসবি টাইপ-সি সুবিধা: এই হেডফোনের সবচেয়ে বড় চমক হল, এটির ইউএসবি টাইপ-সি কানেকশন। ব্লুটুথ কানেক্ট করা বা আলাদা করে চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই আধুনিক ডিভাইসগুলির সঙ্গে এটি সরাসরি জুড়ে নেওয়া যাবে।
মাইক্রোফোন ও রিমোট: কল রিসিভ করা বা অডিও কন্ট্রোল করার জন্য এর কেবলেই ইন-লাইন রিমোট এবং মাইক্রোফোনের সুবিধা দেওয়া হয়েছে।
স্ট্রেঞ্জার থিংস সোনি হেডফোন
অডিও কোয়ালিটি: ২৩ মিমি ড্রাইভারের সাহায্যে এটি সত্তরের দশকের শেষের দিকের সেই ওপেন সাউন্ড প্রোফাইলের (Open sound profile) অভিজ্ঞতা দেবে। তবে আধুনিক ডিজিটাল অডিও ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে সাউন্ডের ক্ষেত্রে ছোটখাটো কিছু আপগ্রেডও করা হয়েছে। স্ট্রেঞ্জার থিংস এডিশন (Stranger Things Edition): নেটফ্লিক্সের সঙ্গে হাত মিলিয়ে তৈরি এই স্পেশাল এডিশনটি জনপ্রিয় 'Stranger Things' সিরিজের 'Max Mayfield' চরিত্রের আদলে ডিজাইন করা হয়েছে। এতে 'Upside Down' থিমের ওপর ভিত্তি করে খোদাই করা লোগো, লাল-কালো রঙের ইয়ারপ্যাড এবং স্পেশাল থিম প্যাকিং রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

