MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • Samsung Vs LG Smart TV: স্যামসাং নাকি এলজি! কোন স্মার্ট টিভিটি কেনা বুদ্ধিমানের কাজ হবে?

Samsung Vs LG Smart TV: স্যামসাং নাকি এলজি! কোন স্মার্ট টিভিটি কেনা বুদ্ধিমানের কাজ হবে?

Samsung Vs LG Smart TV: নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন? প্রযুক্তি বিশেষজ্ঞরা স্যামসাং এবং এলজি-র অপারেটিং সিস্টেমের তুলনা করে জানিয়েছেন কোন টিভিটি আপনার জন্য সেরা হবে।

2 Min read
Author : Subhankar Das
Published : Oct 24 2026, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
সেরা স্মার্ট টিভি কোন ব্র্যান্ডের?
Image Credit : Gemini

সেরা স্মার্ট টিভি কোন ব্র্যান্ডের?

নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবলেই সবার আগে স্যামসাং (Samsung) এবং এলজি (LG)-র নাম মাথায় আসে। 'কনজিউমার রিপোর্টস'-এর শীর্ষ টিভি ব্র্যান্ডের তালিকাতেও এই দুটি কোম্পানি সবার ওপরে রয়েছে। ২০২৬ সালের সেরা টিভি হিসেবে 'Samsung QN65S90F' মডেলটি নির্বাচিত হয়েছে। শুধু ডিসপ্লে কোয়ালিটি নয়, একটি টিভি কতটা 'স্মার্ট' ভাবে কাজ করে, সেটাও খুব জরুরি। প্রযুক্তি বিশেষজ্ঞরা স্যামসাং এবং এলজি টিভির অপারেটিং সিস্টেম, ফিচার এবং এআই (AI) অ্যাসিস্ট্যান্ট নিয়ে কী বলছেন, আসুন দেখে নিই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
স্মার্ট টিভির অপারেটিং সিস্টেম ও ব্যবহার
Image Credit : X

স্মার্ট টিভির অপারেটিং সিস্টেম ও ব্যবহার

স্যামসাং তাদের টিভিতে 'টাইজেন' (Tizen) এবং এলজি 'ওয়েবওএস' (webOS) অপারেটিং সিস্টেম ব্যবহার করে। দুটি টিভিতেই অ্যাপ, সাজেস্টেড ভিডিও এবং সম্প্রতি দেখা কনটেন্টগুলো 'টাইল' (Tile) আকারে হোমপেজে দেখায়। ডিজাইনের দিক থেকে টেকরাডার (TechRadar) এবং পকেট-লিন্ট (Pocket-lint)-এর মতো টেক ওয়েবসাইটগুলো স্যামসাংয়ের চেয়ে এলজির webOS-কে কিছুটা এগিয়ে রেখেছে। পকেট-লিন্টের মতে, এলজি টিভির সেটিংস প্যানেল স্ক্রিনের বাঁদিকে একটি কলাম হিসেবে আসে। ফলে ছবির সেটিংস বদলানোর সময় পেছনের দৃশ্য পরিষ্কার দেখা যায়। কিন্তু স্যামসাং টিভিতে সেটিংস উইন্ডো স্ক্রিনের ঠিক মাঝখানে চলে আসে, যা ব্যবহারকারীদের কাছে কিছুটা বিরক্তিকর মনে হতে পারে।

Related Articles

Related image1
Smartphone Offer: উৎসবের মরশুমে ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডেজ’ সেলে কেনার মতো সেরা স্মার্টফোন কোনগুলি?
Related image2
নতুন রূপে ওয়ানপ্লাস টিভি, স্মার্টটিভি-র জগতে ক্রেতার মন টানবে বলেই দাবি
34
স্যামসাং বিক্সবি বনাম এলজি থিংক এআই
Image Credit : X

স্যামসাং বিক্সবি বনাম এলজি থিংক এআই

আগে এলজি টিভিতে সরাসরি 'গুগল অ্যাসিস্ট্যান্ট' (Google Assistant) থাকায় তারা বেশ সুবিধাজনক জায়গায় ছিল। কিন্তু ২০২৫ সালে এলজি তাদের টিভিতে গুগল অ্যাসিস্ট্যান্ট পরিষেবা বন্ধ করে দেয়। বর্তমানে দুটি ব্র্যান্ডই শুধু অ্যামাজন অ্যালেক্সা (Amazon Alexa) সাপোর্ট করে। গুগল অ্যাসিস্ট্যান্টের বদলে দুটি কোম্পানিই 'মাইক্রোসফট কোপাইলট' (Microsoft Copilot) এআই নিয়ে আসে। কিন্তু এলজি ব্যবহারকারীরা এর তীব্র বিরোধিতা করায়, ২০২৫ সালের ডিসেম্বরে এলজি এই আইকনটি লুকিয়ে রাখার অপশন দেয়। স্যামসাং টিভিতেও এই এআই ফিচার রয়েছে, তবে ব্যবহারকারীদের অভিযোগ, এটি সহজে সরানো যায় না। স্যামসাংয়ের নিজস্ব এআই 'বিক্সবি' (Bixby) এবং এলজির 'ThinQ AI' ব্যবহারকারীদের সেভাবে মন জয় করতে পারেনি। টমস গাইড (Tom's Guide)-এর রিভিউ অনুযায়ী, "আজ রাতে টিভিতে কী দেখাচ্ছে?"-র মতো সহজ প্রশ্নেরও ঠিকঠাক উত্তর দিতে পারে না বিক্সবি।

44
চূড়ান্ত রায়
Image Credit : x

চূড়ান্ত রায়

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টের চেয়ে অপারেটিং সিস্টেম (OS) কতটা সহজে ব্যবহার করা যায়, সেটাই একটি টিভির মান নির্ধারণ করে। ব্যবহারের সুবিধার দিক থেকে এলজির webOS কিছুটা এগিয়ে থাকলেও, স্যামসাংয়ের Tizen OS-ও একটি দুর্দান্ত বিকল্প হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Caller ID: ১ নভেম্বর থেকে ফোন এলেই স্ক্রিনে ভেসে উঠবে নাম! চিনতে পারবেন অচেনা নম্বর
Recommended image2
Artificial Intelligence on Climate Science: জলবায়ু গবেষণায় কীভাবে বিপ্লব আনছে এআই? রইল বিস্তারিত
Recommended image3
২০২৮ সালের মধ্যে ভারতের নিজস্ব মোবাইল ব্র্যান্ড! বড় ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের
Recommended image4
Best Phones Under 30000: ৩০ হাজার টাকার বাজেটে নতুন ফোন কিনবেন? দেখে নিন এই ৫টি মডেল
Recommended image5
HONOR WIN 2: শক্তিশালী ১০,১০০mAh ব্যাটারি এবং ২০০MP ক্যামেরা নিয়ে এল অনার, কেমন ফোনটা?
Related Stories
Recommended image1
Smartphone Offer: উৎসবের মরশুমে ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডেজ’ সেলে কেনার মতো সেরা স্মার্টফোন কোনগুলি?
Recommended image2
নতুন রূপে ওয়ানপ্লাস টিভি, স্মার্টটিভি-র জগতে ক্রেতার মন টানবে বলেই দাবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved