Vivo X200T: ভিভো এক্স২০০টি ফোনে রয়েছে ৬,২০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ডিভাইসে ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও পাওয়া যাবে।
Vivo X200T: ভিভো আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে নতুন এক্স২০০টি হ্যান্ডসেটটি লঞ্চ করেছে। ফিচার্সের দিক দিয়ে দেখতে গেলে এটি এক্স২০০ এফই-এর ঠিক উপরে স্থান পেয়েছে। এই স্মার্টফোনে জাইস (Zeiss) সাপোর্টেড ক্যামেরা, নতুন ডিজাইন, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০+ চিপ এবং অ্যামোলেড প্যানেল রয়েছে। ভিভো এক্স২০০টি-এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৫৯,৯৯৯ টাকা থেকে।
১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যরিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। অ্যাক্সিস, এইচডিএফসি এবং এসবিআই কার্ড ব্যবহার করলে গ্রাহকরা ৫,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। এই ডিভাইসটি দুটি রঙের অপশনে পাওয়া যাবে। স্টেলার ব্ল্যাক এবং সি-সাইড লিলাক।
ভিভো এক্স২০০টি স্পেসিফিকেশন
ভিভো এক্স২০০টি-তে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৬৭-ইঞ্চি অ্যামোলেড প্যানেল। এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০+ চিপসেট, ১২ জিবি পর্যন্ত LPDDR5X আলট্রা র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.১ স্টোরেজ রয়েছে। মডেলটিতে ৬,২০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও পাওয়া যায়। মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৪০০+ হল ভিভো এক্স২০০টি-এর প্রধান শক্তি। এটি ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি ৯৪০০ এসওসি-এর একটি ওভারক্লকড এবং আরও অপ্টিমাইজ করা সংস্করণ।
ভিভো এক্স২০০টি ক্যামেরা ফিচার্স
ক্যামেরার ক্ষেত্রে, ভিভো এক্স২০০টি স্মার্টফোনে রয়েছে ওআইএস সহ ৫০ এমপি এলওয়াইটি৭০২ প্রধান সেন্সর, একটি জেএন১ ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ একটি ৫০ এমপি এলওয়াইটি৬০০ টেলিফোটো সেন্সর। এই সবগুলিই জাইস (Zeiss) দ্বারা টিউন করা। হ্যান্ডসেটটিতে একটি ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। এতে ইনফ্রারেড ব্লাস্টার, লেজার ফোকাস সেন্সর, ফ্লিকার সেন্সর এবং ডুয়াল-কালার টেম্পারেচার সেন্সরও পাওয়া যায়। এই হ্যান্ডসেটটি আইপি৬৮ এবং আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সহ আসে। এতে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪ এবং এনএফসি কানেক্টিভিটিও রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


