যে কোনও ধরনের বড় ফাইল এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করা সম্ভব| হ্যাঁ, এমবি ফাইল নয়, পাঠানো যাবে জিবি ফাইলও|

সোশ্যাল মিডিয়ায় নানারকম সুযোগ সুবিধা থাকলেও বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে| জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্টস সকলের সঙ্গে শেয়ার করার একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে হোয়াটসঅ্যাপ| কিন্তু এই অ্যাপের মাধ্যমে কেবলমাত্র নির্দিষ্ট সাইজেরই ফাইল পাঠানো সম্ভব| তবে এখন সে সব অতীত| যে কোনও ধরনের বড় ফাইল এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করা সম্ভব| হ্যাঁ, এমবি ফাইল নয়, পাঠানো যাবে জিবি ফাইলও|

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টেক দুনিয়ায় কান পাতলে জানা যাচ্ছে, ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ এই বিষয়ে কাজ শুরু করছে। নির্দিষ্ট কিছু বেটা টেস্টারদের জন্য নতুন ফিচার চালু করেছে ডেভলপাররা। তবে প্রাথমিকভাবে এই সুবিধা চালু হয়েছে আর্জেন্টিনায়| ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ারের বিশেষ সুবিধা প্রদান করছে হোয়াটসঅ্যাপ| ধীরে ধীরে অন্যান্য দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরও ব্যবহারকারীদের জন্যও এই ফিচার চালু করার পরিকল্পনা রয়েছে| উল্লেখ্য, এই গোটা বিষয়টি সম্প্রতি টুইট করে জানিয়েছে WaBetaInfo |

আরও পড়ুন- ভুল করেও হোয়াটসঅ্যাপে এই কাজগুলি করবেন না, জায়গা হতে পারে শ্রীঘরে

প্রসঙ্গত, জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বর্তমানে ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ার করার সুবিধা উপভোগ করা যায়। একইভাবে জিমেইল -এ ২৫ এমবি এর বেশি বড় ফাইল পাঠানো যায় না। তবে, গুগল ড্রাইভের মাধ্যমে বড় সাইজের ফাইল শেয়ার করার সুবিধা পাওয়া যায়| এবার যদি ধীরে ধীরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বড় সাইজের ফাইল পাঠানোর সুবিধা পাওয়া যায় তাহলে সকল হোয়াটসঅ্যাপ ইউজাররাই বিশেষভাবে উপকৃত হবেন।

আরও পড়ুন- এখনই পাল্টে ফেলুন 'WhatsApp'সেটিং, যে কোন মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ব্যক্তিগত গোপন তথ্য