MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • YouTube AI: ইউটিউবারদের জন্য সুখবর! এবার আসছে AI রিলস, কীভাবে বানাবেন জানেন?

YouTube AI: ইউটিউবারদের জন্য সুখবর! এবার আসছে AI রিলস, কীভাবে বানাবেন জানেন?

YouTube AI: YouTube Shorts ভিডিওকে AI দিয়ে বদলে ফেলার জন্য আসছে 'Add Object' এবং 'Reimagine' নামের দুটি নতুন ফিচার। শুধু টেক্সট লিখলেই ভিডিওতে বাকি সমস্ত অবজেক্ট যুক্ত করে দেবে AI।

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 13 2026, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ইউটিউবের নতুন AI ফিচার
Image Credit : Gemini

ইউটিউবের নতুন AI ফিচার

YouTube Shorts ভিডিও এডিট করা এবার আরও সহজ হতে চলেছে। 'Add Object' নামের নতুন টুলের সাহায্যে, ভিডিওতে নেই এমন জিনিসও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) দিয়ে যোগ করা যাবে। প্রায় ৮ সেকেন্ডের ক্লিপে এই বদলগুলি করা সম্ভব। সেইজন্য আপনাকে আলাদা কোনও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে না। YouTube অ্যাপের মধ্যেই এই কাজটা সেরে ফেলা যাবে।

24
একটি মাত্র ছবিতেই বদলে যাবে ভিডিও?
Image Credit : Getty

একটি মাত্র ছবিতেই বদলে যাবে ভিডিও?

এই আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল 'Reimagine'। এটি একটি ভিডিওর একটি মাত্র ফ্রেমকে নিয়ে, সেটাকে সম্পূর্ণ নতুন ভিডিওতে বদলে দেবে। যেমন সমুদ্রে সার্ফিং করা কোনও ব্যক্তির ছবিকে AI নিওন স্টাইলে বা কমিক বুক স্টাইলে নতুন ভিডিও বানিয়ে দেবে। সেইজন্য আপনি দুটি রেফারেন্স ছবি আপলোড করে ভিডিওর স্টাইল বদলে নিতে পারেন। এই ফিচারটি ক্রিয়েটরদের সৃজনশীলতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে, তাতে কোনও সন্দেহ নেই।

Related Articles

Related image1
Stock Market Update: সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টেরও বেশি! নিফটি পৌঁছল ২৩,২৫০-এ, শেয়ার বাজারের খারাপ অবস্থা অব্যাহত
Related image2
OnePlus Smartphone: OnePlus 13R-এর দামে বিরাট ছাড়! এখন ৩০,০০০ টাকার নিচে দুর্দান্ত এই স্মার্টফোন?
34
ক্রিয়েটরদের অধিকার সুরক্ষিত থাকবে?
Image Credit : Getty

ক্রিয়েটরদের অধিকার সুরক্ষিত থাকবে?

অন্যের ভিডিও AI দিয়ে বদলালে কপিরাইট সমস্যা হবে কি না, এই প্রশ্ন মনে আসতেই পারে। YouTube এই প্রসঙ্গে স্পষ্ট উত্তর দিয়েছে। AI দিয়ে রিমিক্স করা প্রতিটি ভিডিওর নিচে তার আসল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তার ফলে, আসল ভিডিওর ক্রিয়েটর সঠিক স্বীকৃতি (ক্রেডিট) পাবেন। তবে যে সমস্ত ক্রিয়েটররা চান না যে, তাদের ভিডিও অন্যরা AI দিয়ে রিমিক্স করুক, তারা YouTube Studio সেটিংসে গিয়ে এই অপশনটি বন্ধ (Opt-out) করে রাখতে পারবেন। YouTube এই সুবিধাও রেখেছে ইউজারদের জন্য।

44
কবে থেকে চালু হবে এই ফিচার?
Image Credit : Pixabay

কবে থেকে চালু হবে এই ফিচার?

আপাতত এই ফিচারটি শুধুমাত্র কয়েকজন ক্রিয়েটরকে দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এই টেস্টিং সফল হলে, বিশ্বজুড়ে সমস্ত ক্রিয়েটরদের জন্য এটি উপলব্ধ হয়ে যাবে। আমাদের ভারতীয় ক্রিয়েটররাও তখন এই ফিচার ব্যবহার করতে পারবেন। এই ফিচারগুলি একবার চালু হলে ইউটিউবারদের অনেক সুবিধা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি
Latest Videos
Recommended Stories
Recommended image1
BSNL 4G: দেশে এই মুহূর্তে কতগুলি 4G টাওয়ার চালু করল BSNL?
Recommended image2
Atlassian Layoff: এবার কর্মী ছাঁটাই করছে সফটওয়্যার কোম্পানি আটলাসিয়ান, কতজনের চাকরি যাচ্ছে?
Recommended image3
Electricity Bill Payment: গরমকালে ইলেকট্রিক বিল কমানোর উপায়! জেনে নিন ৫টি স্মার্ট টিপস
Recommended image4
OnePlus 13R Price Drop: ৭,০০০ টাকা পর্যন্ত ছাড়! ওয়ানপ্লাস ১৩ আর এখন হাতের মুঠোয়, কোথায় পাওয়া যাচ্ছে?
Recommended image5
Chatgpt 5.4: OpenAI-এর নতুন ম্যাজিক! কল্পনারও বাইরে সব ফিচার? চলে গেল চ্যাটজিপিটি ৫.৪
Related Stories
Recommended image1
Stock Market Update: সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টেরও বেশি! নিফটি পৌঁছল ২৩,২৫০-এ, শেয়ার বাজারের খারাপ অবস্থা অব্যাহত
Recommended image2
OnePlus Smartphone: OnePlus 13R-এর দামে বিরাট ছাড়! এখন ৩০,০০০ টাকার নিচে দুর্দান্ত এই স্মার্টফোন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved