Bengali cinema: বোলপুরে শুরু 'আম্রপালী'র শ্যুটিং, মুখোমুখি ছবির পরচালক থেকে অভিনেতা-­অভিনেত্রী

বোলপুরে শুরু রাজা চন্দ­র নতুন ছবি 'আম্রপালী'র শ্যুটিং। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোমরাজ। এছাড়াও রয়েছে বনি সেনগুপ্ত ও আয়ূষী তালুকদার। ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে 'আম্রপালী'।

Share this Video

বোলপুরে শুরু হয়েছে রাজা চন্দর ছবি 'আম্রপালী'র শ্যুটিং।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোমরাজ,বনি সেনগুপ্ত ও আয়ূষী তালুকদার। ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক রাজা চন্দ নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন।ছবিতে দেখা যাবে সোমরাজ অভিনীত চরিত্রটির বাবা চান তাঁর ছেলের রাজনৈতিক ভিতটা গ্রামে গিয়ে পোক্ত হোক। এবং সেটা সৎ পথে। একজন সৎ এবং সম্মানীয় মাস্টার মশাইয়ের কাছে ছেলে জীবনে এগিয়ে চলার সঠিক দিশা পান, সেটাই চায় বাবা।বাকিটা চমক। অভিনেতা বনি সেনগুপ্তকে পুরোপুরি একটি ভিন্ন চরিত্রে দেখা যাবে ছবিতে। প্রেমের একটা বড় দিক তো আছেই । তাও আবার ত্রিকোণ প্রেম । সুতরাং গণ্ডগোল একটা বাঁধবে প্রেম ঘিরে, তা তো বলার অপেক্ষা রাখে না।রিয়েল লাইফে সমরাজের সঙ্গে আয়ূষীর সম্পর্কের কথা সকলেরই জানা।এবার রিল লাইফে সোমরাজের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন আয়ূষী।তাই খুবই এক্সাইটেড অভিনেত্রী। তবে এটা আর বলা রাখতে বাকি রাখেনা যে বনি, সোমরাজ আর আয়ূষীর এই ছবি এক ভিন্ন ধারার প্রেমের গল্প উপহার দেবে বাংলা সিনেমাপ্রেমীদের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video