আগুনের কবলে নিউ কয়লাঘাট বিল্ডিং, ঘটনাস্থলে যান সুজিত বসু

  • সপ্তাহের শুরুতেই মহানগরের বুকে ভয়াবহ ঘটনা
  • আগুন লাগে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে
  • তারই ১৩ তলায় আগুন লেগে যায়
  • সেই ঘটনাস্থলে যান সুজিত বসু
     

Share this Video

সপ্তাহের শুরুতেই মহানগরের বুকে ভয়াবহ ঘটনা। আগুন লাগে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে। স্ট্র্যান্ড রোডে অবস্থিত দীর্ঘ দিনের পুরোনো এই ভবন। তারই ১৩ তলায় আগুন লেগে যায়। ঘটনায় ৪ দমকল কর্মীর মৃত্যু হয়। এছাড়াও ১ পুলিশ অফিসারের মৃত্যু হয়। মৃত্যু হয়েছে ১ জন আরপিএফ জওয়ানেরও। সেই ঘটনাস্থলেই যান সুজিত বসু। এছাড়াও ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিম ও মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

Related Video