নিশানায় রাজ্য সরকার, নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনার তীব্র নিন্দা করলেন অগ্নিমিত্রা পাল

  • সোমবার স্ট্র্যান্ড রোডে ভয়াবহ আগুন 
  • পূর্ব রেলের  নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লাগে
  • সেখানেই মৃত্যু হয় ৯ জনের 
  • এবার এই নিয়েই নিন্দার ঝড় উঠেছে 
  • রাজ্য সরকারের তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল
  • এছাড়াও ঘটনাস্থল পরিদর্শনে যান মুকুল রায়

Share this Video

সপ্তাহের শুরুতেই মহানগরের বুকে ভয়াবহ ঘটনা। আগুন লাগে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে। স্ট্র্যান্ড রোডে অবস্থিত দীর্ঘ দিনের পুরোনো এই ভবন। তারই ১৩ তলায় আগুন লেগে যায়। ঘটনায় আগ্নিদগ্ধ হয়ে মোট ৯ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ৪ জন ছিলেন দমকল কর্মী। এই মর্মান্তিক ঘটনা নিয়েই উঠেছে তীব্র নিন্দার ঝড়। এমনকি শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও। এই ঘটনায় রাজ্য সরকারের তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শনে যান মুকুল রায়। তিনিও এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

Related Video