রোজভ্যালি কাণ্ডে আট ঘণ্টা জেরার পর মুখ খুললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

  • ইডি দফতরে ঋতুপর্ণা
  • প্রকাশ্যে মুখ খুললেন রোজভ্যালি কাণ্ডে
  • বেশ কিছু আর্থিক লেনদেন নিয়ে প্রশ্নের মুখে অভিনেত্রী
  • আট ঘন্টা জেরার মুখে তিনি

Share this Video

বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ইডির দফতরে হাজিরা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালি সংস্থার সঙ্গে বিশাল অঙ্কের টাকা লেনদেন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এদিন দীর্ঘ আট ঘন্টা জেরার পর প্রকাশ্যে মুখ খোলেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইডির দফতর থেকে বেড়িয়ে ঋতুপর্ণা জানান, তাঁর সংস্থা ভাবনা আজ ও কাল-এ বেশ কয়েকদিন আগে চিঠি পাঠানো হয়। কারণ রোজভ্যালির সঙ্গে এই সংস্থার কিছু কাজ হওয়ায় আর্থিক লেনদেন হয়। তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন। বিষয়টা এখন পরিষ্কার। ভবিষ্যতে কোনও সহযোগিতার প্রয়োজন হলে তাঁর অ্যাকাউন্টেন্ট উপস্থিত থাকবেন। 

Related Video