আকাশ থেকে একী দৃশ্য! নেপালে প্রকৃতির চরম রূপ

Share this Video

Nepal Flash Flood Update Today | ভয়াবহ হড়পা বানের কবলে বিপর্যস্ত নেপালের রসুয়া জেলা। প্লাবিত বিভিন্ন এলাকা ও নদী তীরবর্তী অঞ্চল থেকে তল্লাশি চালিয়ে একাধিক মৃতদেহ উদ্ধার করেছে নেপাল পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলি দ্রুত শনাক্তকরণের জন্য নিকটবর্তী নির্দিষ্ট হাসপাতাল ও মর্গে পাঠানো হচ্ছে, যাতে প্রশাসনিক প্রক্রিয়া শেষে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া সম্ভব হয়। বন্যাদুর্গত দুর্গম অঞ্চলগুলো থেকে আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে আনতে লাগাতার হেলিকপ্টার অভিযান চালানো হচ্ছে। এয়ারলিফটের মাধ্যমে দ্রুত উদ্ধার করে তাঁদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং জরুরি খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

Related Video