প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ

Share this Video

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যা আলেয়া বিবির স্বামী মনিরুল সরদারের বিরুদ্ধে। এই ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবেড়িয়া এলাকার ১৬৯-১৭০ পার্টের একাধিক বাসিন্দার কাছ থেকে সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছে। কারও কাছ থেকে ৮ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে

Related Video