দরজার সামনে সাদা প্যাকেট, ভেতরে কী? হিঙ্গলগঞ্জে চরম আতঙ্কে BJP নেতা!

Share this Video

Bengal Election News: বিজেপির মন্ডল সভাপতি এবং নেতৃত্বদের বাড়িতে সাদা থান, সিঁদুর জবা ফুল ,তুলো, এবং সাদা কাগজে লেখা- 'এবার বল হরি হরি বোল করে দেব' জানিয়ে রীতিমতো আতঙ্কিত বিজেপি কর্মী সমর্থকর। এই ঘটনাটিকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর এক এলাকার ঘটনা। এখানে মন্ডল সভাপতি দুলাল চন্দ্র মন্ডল বিজেপি নেতা গৌড় বাউরিয়া এর বাড়ির দরজার সামনে রাতের অন্ধকারে প্যাকেট ফেলে রেখে যায় । যার মধ্যে লেখা আছে এবার বল হরি হরি বোল করে দেব এবং এই চিঠির সাথে সাদা থান কাপড় , সিঁদুর, জবা ফুল, তুলো দিয়ে যায় । এমন কথা জানিয়ে রীতিমতো আতঙ্কিত বিজেপি কর্মী সমর্থকরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video