
রাজাবাজার ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী!, তৃণমূলের মিছিল একচুলও নড়তে পারল না!
TMC Protest Kolkata | জ্ঞানেশ কুমার ইস্যুতে কলকাতায় তৃণমূল কংগ্রেসের মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে! রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মিছিলকে কেন্দ্র করে জমায়েত শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। অন্যদিকে, প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। পুলিশ কমিশনারের দাবি, এই মিছিলের কোনও অনুমতি দেওয়া হয়নি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীও স্পষ্ট নির্দেশ দিয়েছেন, পুজোর মুখে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। মিছিল যে জায়গা থেকে শুরু হবে, সেখানেই তা থামিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এই মিছিলে সুর চড়াচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং দোলা সেন। তবে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিলে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমার ইস্যুতে কলকাতার রাজপথে তৃণমূলের এই কর্মসূচি ঘিরে এখন নজর রাজনৈতিক মহলের। কেন এই মিছিল? কী বলছে তৃণমূল কংগ্রেস? পুলিশের অবস্থান কী? কলকাতায় এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে কী পরিস্থিতি তৈরি হয়েছে, জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।