শ্রীপর্ণার বাড়িতে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী! বাবা-মাকে দিলেন বড় ভরসা

Share this Video

Suvendu Adhikari Sreeparna Poddar | বুকচাপা যন্ত্রণা নিয়ে বৈদ্যবাটিতে নিহত শ্রীপর্ণা পোদ্দারের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা শ্রীপর্ণা। মঙ্গলবার, ২০ অক্টোবর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ডের মালিবাগান এলাকায় যান মুখ্যমন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। প্রিয়জনকে হারানোর শোকের মধ্যে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ ঘিরে এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়। চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় শ্রীপর্ণার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও এলাকায়। এই পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, বৈদ্যবাটিতে শ্রীপর্ণা পোদ্দারের বাড়িতে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পরিবারের পাশে থাকার কী আশ্বাস দিলেন তিনি।

Related Video