দিল্লির বাতাসে বিষ! AQI ছুঁল ৪৮২, রাজধানী দিল্লি যেন গ্যাস চেম্বার

Share this Video

দূষণে ক্রমশ বিপর্যস্ত দেশের রাজধানী দিল্লি! ফের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীর বাতাসের গুণমান নিয়ে। AQI বা এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছে গিয়েছে ৪৮২-তে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে দিল্লির ৭টি পর্যবেক্ষণ কেন্দ্রে বায়ুদূষণের মাত্রা 'Severe' বা গুরুতর স্তরে পৌঁছেছে। বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে রাজধানীর আকাশ। বাতাসে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষদের জন্য এই পরিস্থিতি আরও চিন্তার। কেন হঠাৎ দিল্লির বায়ুদূষণ এতটা বেড়ে গেল? AQI ৪৮২ বলতে ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতি বোঝায়? রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? দিল্লির ভয়াবহ বায়ুদূষণের সর্বশেষ পরিস্থিতি জানতে দেখুন এই প্রতিবেদন।

Related Video