
জঙ্গল ছেড়ে স্কুলে গজরাজের তাণ্ডব! আতঙ্কে ছাত্র-শিক্ষক, ভাঙচুর মিড ডে মিলের ঘরে
বাঁকুড়ার বেলিয়াতোড়ের মারখা এলাকায় পরপর দুই রাতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাল একটি দলছুট দাঁতাল হাতি। স্কুলের দরজা-জানালা ভেঙে মিড ডে মিলের চাল নষ্ট করে দেয় গজরাজ। আতঙ্কে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বনদপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, সীমানা প্রাচীর নির্মাণ ও হাতি সরানোর দাবি জোরদার হয়েছে।
Add Asianetnews Bangla as a Preferred Source
