- Home
- West Bengal
- Nabanna Holidays: মাসের শেষে ছুটির বন্যা! চলতি সপ্তাহে ৪ দিন বন্ধ রাজ্যের সমস্ত সরকারি দফতর, কবে কবে ছুটি?
Nabanna Holidays: মাসের শেষে ছুটির বন্যা! চলতি সপ্তাহে ৪ দিন বন্ধ রাজ্যের সমস্ত সরকারি দফতর, কবে কবে ছুটি?
অগস্ট মাসের শেষে রাজ্য সরকারি কর্মীরা রাখী ও সপ্তাহান্ত মিলিয়ে টানা চারদিন ছুটি পেতে চলেছেন। ২৪ থেকে ৩০ অগস্টের মধ্যে চারদিন ছুটি পেতে চলেছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মী। জেনে নিন কী কারণে মিলবে ছুটি। রইল নানান তথ্য।

অগস্ট মাসের শেষ আসতে চলল। অগস্ট শেষে এবার সেপ্টেম্বর পড়ার পালা। তবে, মাসের এই শেষ সপ্তাহ সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য খুবই বিশেষ হতে চলেছে। কারণ এই সপ্তাহের টানা ৪ দিন বন্ধ রাজ্যের সমস্ত সরকারি দফতর। ২৪ থেকে ৩০ অগস্টের মধ্যে চারদিন ছুটি পেতে চলেছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মী।

ঈদে মিলাদ পালিত হবে ২৫ অগস্ট। এই উপলক্ষ্যে বিভিন্ন রাজ্যের সরকারি অফিস বন্ধ থাকবে। তারপর ২৮ অগস্ট পালিত হবে রাখী উৎসব। এই ছুটি রাজ্যে পালিত হবে। বাংলায় সকল সরকারি দফতর বন্ধ থাকবে এই দিনে। সব মিলিয়ে রাজ্যে ২৮ অগস্ট আছে ছুটি।
এদিকে ২৯ এবং ৩০ অগস্ট হল শনি ও রবিবার। এই কারণে রাজ্যে অধিকাংশ সরকারি দফতর বন্ধ থাকবে এই দুদিন। রবিবার তো সব রাজ্যের সকল দফতর বন্ধ থাকবে। অর্থাৎ চলতি সপ্তাহে মোট চার দিন ছুটি পেতে চলেছে সরকারি কর্মীরা। এই গোটা সপ্তাহে টানা চার দিন বন্ধ থাকবে অধিকাংশ রাজ্য সরকারি দফতর।
এদিকে ফের ডিএ নিয়ে সুখবর দিল বিজেপি। রাজ্যে ইতিমধ্যেই ষষ্ঠ পে কমিশনের আওতায় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। যা কার্যকর হচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কর্মীদের ক্ষেত্রেও। চলতি অক্টোবর থেকে বর্ধিক ডিএ কার্যকর হতে চলেছে । তেমনই যারা এখনও পঞ্চম বেতন কমিশনের অধীন, এবার বাড়বে তাদেরও বেতন।
জানা গিয়েছে, পুজো মাসে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ৩৮ শতাংশ ডিএ ঢুকবে। বাড়তি ২০ শতাংশ ডিএ মিলবে অক্টোবর মাসে। একই ভাবে পঞ্চম পে কাঠামোয় যারা রয়েছেন তারা ২২৩ শতাংশ হাতে ডিএ ডিআর পাবেন অক্টোবর থেকে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

