Gyanesh Kumar যদি ইস্তফা না দেয়, তাহলে কী হবে? চরম বার্তা CJP-এর!

Share this Video

CJP Protest Gyanesh Kumar | নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্কের মধ্যেই এবার বড় ঘোষণা ‘ককরোচ জনতা পার্টি’-র। সরাসরি Election Commission Reforms-এর দাবিতে সরব সংগঠনটি। ভোটার তালিকা, ভোটাধিকার এবং নির্বাচন ব্যবস্থাকে ঘিরে একাধিক প্রশ্ন তুলে এবার দিল্লিতে সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছে CJP। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke) সমাজমাধ্যমে বার্তা দিয়ে বলেছেন, ভোটার তালিকা ও ভোটাধিকার নিয়ে প্রশ্ন থাকলে শুধুমাত্র স্কুল, বেকারত্ব বা পরিকাঠামোর মতো ইস্যুতে আন্দোলন করে কতটা লাভ হবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে তাঁর বার্তা, ‘ইলেকশন কমিশন ঠিক করো! গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক কাল দিল্লিতে।’ বৃহস্পতিবারের নির্ধারিত কর্মসূচি বাতিল করে দিল্লিতে সাংবাদিক বৈঠক করবে CJP। ‘ভারতের গণতন্ত্রের অপহরণ’ বিষয়কে সামনে রেখে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার, ভোটার তালিকা এবং ভোটাধিকার নিয়ে কী দাবি সামনে আসে, এখন সেটাই নজরে।

Related Video