BJP-কে ভোট দেওয়া মুসলিমদের নিয়ে কী বললেন হুমায়ুন কবীর?

Share this Video

Rejinagar By Election Result 2026, Humayun Kabir | রেজিনগর উপনির্বাচনের ফলাফল ঘোষণার আগেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবীর। ভোট লুঠ, গণতন্ত্র হত্যা, পুলিশি ভূমিকা এবং আম জনতা উন্নয়ন পার্টির কর্মীদের গ্রেফতারি নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, রেজিনগরে ভোটের দিন থেকেই পরিস্থিতি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এমনকী, ভোট গণনায় অংশ নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবীর। রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে হুমায়ুন কবীরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। মুসলিম ভোটারদের উদ্দেশে তাঁর মন্তব্যও তৈরি করেছে বিতর্ক। অন্যদিকে, পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। ভোটের ফলাফল সামনে আসার আগে তাঁর এই বিস্ফোরক বক্তব্য রেজিনগরের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। রেজিনগর উপনির্বাচনে কী কী অভিযোগ তুললেন হুমায়ুন কবীর? কেন ভোট গণনা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি? আম জনতা উন্নয়ন পার্টির কর্মীদের গ্রেফতারি নিয়ে ঠিক কী দাবি তাঁর? সমস্ত আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

Related Video