পার্মাফ্রস্ট গলে যাওয়াতেই কি নেপালে এই ভয়াবহ রূপ?

Share this Video

Nepal Flood Reason | নেপালের বিধ্বংসী হড়পা বানে নেমে আসা তীব্র স্রোতে শুধু জল ছিল না, ছিল বিপুল পরিমাণ কাদা, বালি আর বিশালাকার পাথর। কিন্তু এত মাটি আর পাথর কোথা থেকে এল?বিজ্ঞানীদের মতে, লাংটাং লিরুং পর্বতের প্রায় ৫২০০ মিটার উঁচুতে থাকা হিমবাহ ভেঙে পড়ায় এই বিপর্যয়ের সূচনা। তবে এর নেপথ্যে কাজ করেছে পাহাড়ের গভীরে থাকা জমাট বরফ ও মাটির স্তর—যাকে বিজ্ঞানের ভাষায় পার্মাফ্রস্ট বলে। বৈশ্বিক তাপমাত্রা বাড়ায় এই স্তর দুর্বল হয়ে পড়ে এবং ধসের সঙ্গে পুরো উপত্যকার পলি ধুয়ে নিচে নেমে আসে।হিমালয়ের বদলে যাওয়া পরিবেশ এবং নেপাল বিপর্যয়ের আসল বৈজ্ঞানিক কারণ জানতে পুরো ভিডিওটি দেখুন।

Related Video