
ডিমের চড়া দাম! অঙ্গনওয়াড়িতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে পথে ICDS কর্মীরা
বাজারে ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে চরম সংকটে জলপাইগুড়ির অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। সরকারি বরাদ্দে ডিম কেনা সম্ভব না হওয়ায় সপ্তাহে একদিন ডিম সরবরাহ বন্ধ রাখার দাবিতে জেলা প্রকল্প আধিকারিক (DPO)-এর কাছে স্মারকলিপি জমা দিলেন ICDS কর্মীরা। কর্মীদের অভিযোগ, বাজারে একটি ডিমের দাম প্রায় ৮ টাকা হলেও সরকারি বরাদ্দ মাত্র ৬ টাকা ৫০ পয়সা। ফলে প্রতিটি ডিমে নিজেদের পকেট থেকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এই আর্থিক চাপের জেরে বহু কেন্দ্র সমস্যায় পড়েছে বলে দাবি তাঁদের।
Add Asianetnews Bangla as a Preferred Source
