
সরকারি অফিসে রাতের অন্ধকারে 'পিকনিক'! মাংস রান্না, মিউজিক সিস্টেমে Viral Video। Balurghat News
Balurghat : বালুরঘাটে সরকারি অফিস চত্বরে রাতের অন্ধকারে ‘পিকনিক’-এর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। দিনের বেলায় যেখানে সরকারি কাজকর্ম চলে, রাত নামতেই সেই অফিস চত্বরেই নাকি বসেছিল খাওয়াদাওয়া ও গান-বাজনার আসর। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অফিস চত্বরের মধ্যে মাংস রান্নার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রয়েছে মিউজিক সিস্টেমে গান বাজানোর দৃশ্যও। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠেছে, সরকারি অফিস চত্বরে রাতের বেলায় এমন আয়োজন কীভাবে হল? ঘটনার সত্যতা, কারা এই আয়োজনে ছিলেন এবং কী কারণে সরকারি অফিস চত্বরে এমন জমায়েত হয়েছিল, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। ভাইরাল ভিডিও ঘিরে বালুরঘাটে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া।