
রাহুলের মৃত্যুকাণ্ডে বড় মোড়! CID তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Rahul Banerjee Death Case | CID INvestigation | Suvendu Adhikari: অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দিঘায় প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এই মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হবে। পরিবারের অভিযোগ ও টলিউড মহলের তদন্তের দাবির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে দিঘায় পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে নুলিয়ার সংখ্যা বাড়ানো এবং তাদের পারিশ্রমিক বৃদ্ধির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে এখন সিআইডি তদন্তের দিকে নজর সবার।
Add Asianetnews Bangla as a Preferred Source
