
দিল্লি দখলের স্বপ্ন নিয়ে জোর 'চিৎকার' মমতার, কী কী বললেন?
Mamata Banerjee INDIA Alliance Ramlila Maidan Rally | দিল্লির রামলীলা ময়দান (Ramlila Maidan) থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। SIR বা Special Intensive Revision, ভোটার তালিকা থেকে নাম বাদ, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম এবং বাংলার ভোট লুঠের অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেত্রী। তাঁর হুঁশিয়ারি, 'প্রাণ যাবে, কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়ব না।' একইসঙ্গে 'বিজেপি হঠাও, দেশ বাঁচাও' স্লোগান তুলে দিল্লি থেকে রাজনৈতিক লড়াইয়ের ডাক দিলেন তিনি। নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) এবং বিজেপিকে নিশানা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন মমতা। পাশাপাশি দেশের গণতন্ত্র রক্ষা এবং বিচারব্যবস্থার ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন দিল্লির মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ? দেখুন এই প্রতিবেদন।