কাজ না করলে ইস্তফা দিন, রাজ্যের মন্ত্রীর বিস্ফোরক পোস্টে তোলপাড়

Share this Video

শ্রীরামপুরের বিধায়ক ও মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রিষড়া ও শ্রীরামপুর পুরসভার প্রধানদের উদ্দেশে করা ওই পোস্টে তিনি লিখেছেন, যদি মানুষের পরিষেবা দিতে না পারেন, তাহলে পদত্যাগ করুন। এ প্রসঙ্গে ভাস্কর ভট্টাচার্য বলেন, দুই পুরসভাই মানুষের সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টি নিয়ে তিনি পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান। তাঁর দাবি, এটি কোনও রাজনৈতিক মন্তব্য নয়, বরং সাধারণ মানুষের স্বার্থে করা মন্তব্য। বিভিন্ন ওয়ার্ডে পরিষেবা না পাওয়ার অভিযোগে বাসিন্দাদের বিক্ষোভের ঘটনাও ঘটছে। সেই কারণেই তিনি এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন

Related Video