
প্রসূতি মায়েদের জন্য অঙ্গনওয়াড়ির খিচুড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তরঙ্গপুর বর্মণপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলারা। শিশু ও প্রসূতি মায়েদের জন্য রান্না হওয়া খিচুড়ি নাকি এতটাই নিম্নমানের যে তা খেতে চাইছে না বাড়ির পোষ্য ছাগলও! এই অভিযোগ তুলে সোমবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, খিচুড়ির মান অত্যন্ত খারাপ হওয়ায় শিশুদের সেই খাবার খাওয়ানো যাচ্ছে না। শুধু খিচুড়িই নয়, সরকারি নিয়ম অনুযায়ী ডিমও দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও অঙ্গনওয়াড়ি কর্মী সরোজিনী দেবশর্মার দাবি, আইসিডিএস দফতর থেকে যে ডাল সরবরাহ করা হয়েছে, তা পোকাধরা ও নিম্নমানের। সেই কারণেই খাবারের মান নিয়ে অভিযোগ উঠছে।
Add Asianetnews Bangla as a Preferred Source
