INDIA Bloc-এর বৈঠকে Mamata-র এই কথা শুনে হাসি চাপতে পারলেন না Sonia, কী হল দেখুন

Share this Video

Mamata Banerjee INDIA Bloc Meeting | দিল্লিতে INDIA ব্লকের গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা, SIR এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের উদ্বেগের বিষয়টি সামনে আসে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে কড়া মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৈঠকে জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে বিরোধী দলগুলির যে অভিযোগ, সেই প্রসঙ্গেও আলোচনা হয় INDIA ব্লকের বৈঠকে। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী-সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা। SIR, ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের পরবর্তী কর্মসূচি কী হতে চলেছে, বৈঠকে সেই বিষয়েও আলোচনা হয়েছে। দিল্লির এই বৈঠক থেকে নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের অবস্থান আরও স্পষ্ট হল কি না, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা।

Related Video