নিজের টাকা নয়, প্রতিবেশীর মুখে হাসি! রায়গঞ্জের সুস্মিতার কাহিনি ভাইরাল

Share this Video

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডের হাইরোড কালীতলা এলাকায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সুস্মিতা বিশ্বাস। অন্নপূর্ণা যোজনার আওতায় পাওয়া ৩,০০০ টাকা নিজের কাছে না রেখে তিনি তা তুলে দেন তাঁর আরও অসহায় প্রতিবেশী শঙ্কর চক্রবর্তীর হাতে।সুস্মিতার বক্তব্য, তাঁর তুলনায় শঙ্করের প্রয়োজন অনেক বেশি। তাই নিজের প্রাপ্য অর্থও তিনি নিঃস্বার্থভাবে প্রতিবেশীর জন্য ছেড়ে দেন। অন্নপূর্ণা যোজনার অর্থপ্রাপ্তি নিয়ে যখন রাজ্যজুড়ে নানা আলোচনা চলছে, ঠিক সেই সময় রায়গঞ্জের এই মানবিক উদ্যোগ সামাজিক মাধ্যমে এবং স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানবিকতা, সহমর্মিতা এবং প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এই ঘটনা এখন অনেকের কাছেই অনুপ্রেরণার উদাহরণ

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video