
ধ্বংসস্তূপ থেকে ফিরে মুখ খুললেন শ্রমিকরা, Taratala কাণ্ডে উঠল গাফিলতির অভিযোগ
তারাতলার নির্মীয়মাণ বহুতল ধসের ঘটনায় মৃত্যু হল বাসন্তীর মুড়োখালির বাসিন্দা খালেক সর্দারের। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁর মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন রামচন্দ্রখালির যুবক সাহিল। এদিকে আহত মুস্তাকিন গায়েন ও জৌর আলী গায়েন বাড়ি ফিরে বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁদের দাবি, দুর্ঘটনার আগে থেকেই বিল্ডিংয়ের কাঠামো দুলছিল এবং বারবার জানানো হলেও তা মেরামত করা হয়নি। এই অভিযোগ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। দেখুন বিস্তারিত প্রতিবেদন।
Add Asianetnews Bangla as a Preferred Source
