
TMC-এএবার বিয়ে কেলেঙ্কারি, প্রথম স্ত্রীকে লুকিয়ে ফের বিয়ে করে গ্রেফতার নেতা
প্রথম স্ত্রী জীবিত থাকাকালীনই দ্বিতীয় বিয়ে করার অভিযোগে গ্রেফতার হলেন জলপাইগুড়ির দাপুটে রাজনীতিবীদ মলয় রায়। তিনি বর্ষীয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের ভাইপো। ধৃত মলয়বাবু সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি।পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রথম স্ত্রীকে ছেড়ে দ্বিতীয়বার বিয়ে করেন মলয় রায়। তাঁর প্রথম স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতেই এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। রাজনৈতিক দলবদলের পরপরই এই গ্রেফতারির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Add Asianetnews Bangla as a Preferred Source
