
বালুরঘাটে ড্রেনের পাশে ৭০-৮০টি আধার কার্ড! উদ্ধার করল পুলিশ
বালুরঘাটে ড্রেনের আবর্জনার পাশে পড়ে রয়েছে একাধিক আধার কার্ড! বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে রাস্তার ড্রেনের পাশে বেশ কিছু আধার কার্ড পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। উদ্ধার করা হয় পড়ে থাকা আধার কার্ডগুলি। স্থানীয়দের দাবি, কার্ডের সংখ্যা প্রায় ৭০-৮০টি। কোথা থেকে এল এতগুলি আধার কার্ড? কে বা কারা সেগুলি সেখানে ফেলে গেল? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।