
ঠিকাদারের কাছে 'কাটমানি' দাবি!, BJP কর্মীকে তাড়া করল স্থানীয়রা
Barasat BJP News | উত্তর ২৪ পরগনার Kadambagachi News-এ ৮% কাটমানি (Cut Money) চাওয়ার অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা! নিকাশি নালার কাজের জন্য ঠিকাদারের কাছ থেকে টাকা দাবি করার অভিযোগে স্থানীয়দের হাতে আক্রান্ত BJP Worker। অভিযোগ, নিকাশি নালার কাজ করতে গেলে ঠিকাদার আব্বাস আলির কাছে ৮% কাটমানি দাবি করা হয়। এমনকী, ইমারতি সামগ্রীও নির্দিষ্ট জায়গা থেকে কেনার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সাধন মণ্ডলকে ঘিরে ধরে তাড়া করেন স্থানীয়রা এবং চলে মারধর। ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। যদিও কাটমানি চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঠিক কী ঘটেছিল কদম্বগাছিতে? জানুন বিস্তারিত।