
কার দখলে থাকবে জোড়াফুল? মমতা না ঋতব্রত?
Ritabrata Banerjee | TMC News: নির্বাচন কমিশনের শুনানি, তৃণমূলের প্রতীক নিয়ে টানাপোড়েন এবং ১৬ সেপ্টেম্বরের মধ্যে নথি জমা দেওয়ার নির্দেশ- এইসব নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপধ্যায়। মমতা-অভিষেক বিরোধী তৃণমূল নেতা-বিধায়ক ঋতব্রতের দাবি, ১৬ তারিখ কোনও শুনানি ডাকা হয়নি; প্রয়োজন হলে ১৭ সেপ্টেম্বর কমিশন ফের শুনানি করতে পারে। পাশাপাশি তৃণমূলের দলীয় প্রতীক, প্রার্থী দেওয়া এবং CID-এর জমি দুর্নীতি তদন্ত নিয়েও একাধিক মন্তব্য করেন তিনি।