
Nadia News: উনুনে চা বানাতে গিয়ে ভয়াবহ আগুন! মুহূর্তে ছাই সব, সর্বস্ব খুইয়ে পথে দিনমজুরের পরিবার
Nadia Latest News Today: উনুনে চা বসাতে গিয়েই ভয়াবহ আগুন। বাড়িতে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। গ্রামবাসীরা বালতির জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আহত হন দু’জন। রাস্তা না থাকায় ঠিক সময়ে পৌঁছতে পারে না দমকল। ঘটনাটি ঘটেছে নদীয়ার (Nadia) কৃষ্ণগঞ্জে (Krishnaganj)। ঘটনাস্থলে হাজির কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত দু’জন।