অবশেষে স্বপ্ন পূরণ! মোদী-শাহকে ধন্যবাদ! বাংলাদেশী দম্পতি CAA-তে আবেদন করে পেলেন নাগরিকত্ব

CAA: মালদহের গাজোলে বিলি হলো সিএএ (CAA) সার্টিফিকেট। ৩ মাস আগে আবেদন করে অবশেষে ভারতীয় নাগরিক হলেন মহেন্দ্রকুমার সিংহ ও আরতি সিংহ। বিধায়ক চিন্ময় দেববর্মন নিজে গিয়ে তাঁদের হাতে তুলে দিলেন নাগরিকত্বের প্রমাণপত্র। দেখুন বিস্তারিত খবর।

Share this Video

CAA: মালদহের হবিবপুরের পর এবার গাজোল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিএএ-তে আবেদন করে অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন গাজোলের শংকরপুর এলাকার মহেন্দ্রকুমার সিংহ ও তাঁর স্ত্রী আরতি সিংহ। ১৯৯৩ সালে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। দোলযাত্রার দিন তাঁদের হাতে শংসাপত্র তুলে দেন বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video