Michael Jackson: কে বলবে তিনি আর বেঁচে নেই! কে বলবে আসলে তিনি জীবন্ত মাইকেল জ্যাকসন ( Michael Jackson) নন। দুবাইয়ের বুর্জ খলিফায় যা হল তা দেখে চমকে যেতে হয়। দুবাইয়ে আকাশে যেন মুহূর্তে পরিণত হল এক জাদুকরী মঞ্চে।
Michael Jackson: কে বলবে তিনি আর বেঁচে নেই! কে বলবে আসলে তিনি জীবন্ত মাইকেল জ্যাকসন ( Michael Jackson) নন। দুবাইয়ের বুর্জ খলিফায় যা হল তা দেখে চমকে যেতে হয়। দুবাইয়ে আকাশে যেন মুহূর্তে পরিণত হল এক জাদুকরী মঞ্চে। হাজার হাজার ড্রোনের আলোয় তৈরি হল এক অসাধারণ দৃশ্য, আর সেই আলোর কেন্দ্রবিন্দুতে ছিলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং বুর্জ খলিফা-র সামনে অনুষ্ঠিত এই ড্রোন শোর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আকাশজুড়ে ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় মাইকেল জ্যাকসনের একাধিক আইকনিক ভঙ্গি। কখনও তাঁর বিখ্যাত 'মুনওয়াক', কখনও আবার পরিচিত ডান্স পোজ।

'কিং অফ পপ'-এর ভিডিও ভাইরাল
সবকিছুই নিখুঁত সমন্বয়ে তৈরি করে দর্শকদের মুগ্ধ করেছে এই হাই-টেক শো। সংগীত, আলো এবং প্রযুক্তির মেলবন্ধনে যেন নতুন করে জীবন্ত হয়ে উঠলেন 'কিং অফ পপ'। জানা গিয়েছে, মাইকেল জ্যাকসনের নামে তৈরি হওয়া বায়োপিকে প্রচারের অংশ হিসেবেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুধু বিনোদন নয়, এই শো ছিল মাইকেল জ্যাকসনের বিশ্বজোড়া প্রভাব এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের এক আধুনিক উদযাপন। দুবাই শহরের প্রাণকেন্দ্রে হাজার হাজার মানুষ সরাসরি এই শো দেখতে ভিড় জমিয়েছিলেন। প্রত্যেকটি ড্রোনের নিখুঁত সমন্বয় এবং দ্রুত বদলে যাওয়া আলোর নকশা দর্শকদের বিস্মিত করেছে। প্রযুক্তির এমন অভিনব ব্যবহার আবারও প্রমাণ করল, চমকপ্রদ ভিজ্যুয়াল আয়োজনের ক্ষেত্রে দুবাই বিশ্বের অন্যতম সেরা কেন্দ্র।
দেখুন ভিডিও
মুগ্ধ আম জনতা
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই শোর ভিডিও এবং ছবি। বিশ্বের নানা প্রান্তের ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই শ্রদ্ধার্ঘ্যকে। অনেকের মতে, নস্ট্যালজিয়া আর আধুনিক প্রযুক্তির এমন মেলবন্ধন খুব কমই দেখা যায়। সঙ্গীত, শিল্প এবং প্রযুক্তির এক অনন্য সমন্বয়ে দুবাইয়ের আকাশে তৈরি হল এক স্মরণীয় মুহূর্ত, যা ফের প্রমাণ করল, মাইকেল জ্যাকসন আজও কোটি মানুষের হৃদয়ে সমানভাবে অমর। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ জুন তিনি রহস্যজনকভাবে মারা যান।

