MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • ভোটের ভাতা: লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবশক্তি! ভাতা ঘোষণার দৌড়ে কোন দল এগিয়ে? সবথেকে পিছনের দলকে জানুন

ভোটের ভাতা: লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবশক্তি! ভাতা ঘোষণার দৌড়ে কোন দল এগিয়ে? সবথেকে পিছনের দলকে জানুন

2026 Elections: ভোটারদের মন পেতে প্রতিশ্রুতির মধ্যে সবথেকে গুরুত্ব বেড়েছে ভাতার।একাধিক ঘোষণায় একেক শ্রেণির ভোটারকে টার্গেট করেছে রাজনৈতিক দলগুলি। আসুন দেখেনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কোন রাজনৈতিক দল কোন কী কী ভাতার ঘোষণা করেছে । 

3 Min read
Author : Saborni Mitra
Published : Apr 17 2026, 03:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভোট প্রতিশ্রুতি
Image Credit : Getty

ভোট-প্রতিশ্রুতি

ভোট আসে ভোট যায়। নির্বাচনে অংশ নেওয়া দলগুলি একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যায়। ক্ষমতায় আসার পরে কোন কোনও দল তা মনে রাখে, কোনও কোনও দল আবার বেমালুম সেই প্রতিশ্রুতি ভুলে যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
প্রতিশ্রুতিতে গুরুত্ব বেড়েছে ভাতার
Image Credit : Asianet News

প্রতিশ্রুতিতে গুরুত্ব বেড়েছে ভাতার

সম্প্রতি নির্বাচনে রাজনৈতিক দলগুলি একাধিক প্রতিশ্রুতি দেয়। ভোটারদের মন পেতে সেই প্রতিশ্রুতির মধ্যে সবথেকে গুরুত্ব বেড়েছে ভাতা। বেকার ভাতা থেকে শুরু করে মহিলা ভাতা- একাধিক ঘোষণায় একেক শ্রেণির ভোটারকে টার্গেট করেছে রাজনৈতিক দলগুলি। আসুন দেখেনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কোন রাজনৈতিক দল কোন কী কী ভাতার ঘোষণা করেছে ভোটারদের মন পেতে।

Related Articles

Related image1
ঠিক কী কারণে ইজরায়েল-লেবানন যুদ্ধ বিরতি? নেতানিয়াহুকে ধুয়ে দিয়ে বিস্ফোরক সাংসদ হুসেনের
Related image2
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশনভোগীদের পোয়াবারো! ৬৭% পেনশন ও ৭৫ লক্ষ গ্র্যাচুইটির প্রস্তাব
310
তৃণমূল কংগ্রেস
Image Credit : facebook

তৃণমূল কংগ্রেস

প্রথমেই আসি শাসকদলের কথায়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় ভাতা হল লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের ভোট টার্গেট করেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি এবার আরও কয়েকটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো।

410
যুবসাথী প্রকল্পের ঘোষণা
Image Credit : Getty

যুবসাথী প্রকল্পের ঘোষণা

রাজ্যের গত কয়েক বছর বেকার তরুণ-তরুণীদের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। এই অভিযোগের মোকাবিলা করতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রকল্প হল যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তরুণ-তরুণীদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওযা শুরু হয়েছে এপ্রিল মাস থেকেই। মমতার কথায় আগামী ৫ বছর চাকরি খোঁজার জন্য এই আর্থিক সাহায্য করা হবে।

510
ভাতা বৃদ্ধি
Image Credit : X Handle

ভাতা বৃদ্ধি

ভোটার আগেই আশাকর্মীদের দীর্ঘ দিনের দাবি মেনে তাদের ভাতা ১০০০ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির কথাও ঘোষণা করা হয়েছে। পার্শ্বশিক্ষকদের ভাতাও মাসিক ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। পুরহিত ও মোয়াজ্জেম ভাতাও বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

610
পুরনো প্রকল্প
Image Credit : X Handle

পুরনো প্রকল্প

মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেও স্পষ্ট করে দিয়েছেন পুরনো প্রকল্পগুলি বন্ধ করা হবে না। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্যভাতা, যেমন চলছে তেমনই চলবে। এছাড়়াও রাজ্যে একাধিক প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয়, সেগুলিও চালু থাকছে।

710
বিজেপি
Image Credit : Getty

বিজেপি

রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল বিজেপি। বিরোধী দলও বটে। এবার বঙ্গ দখলের মরিয়া চেষ্টা করছে। আর সেই কারণেই তৃণমূলের পথে হেঁটে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে একাধিক ভাতার কথা তুলে ধরেছে। সেগুলি হলঃ

  • মহিলা ভাতা- বিজেপির কথায় অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের মতই এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাতে মাসে মাসে ৩০০০ টাকা তুলে দেবে বলে ঘোষণা করছে।
  • যুবশক্তি কার্ড- এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের মাসে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।
  • বার্ধক্য ও বিধবা ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি রয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে।
  • কেন্দ্রীয় প্রকল্প লাখপতি দিদি চালু করার ঘোষণা করেছে বিজেপি।
810
কংগ্রেস
Image Credit : Getty

কংগ্রেস

গত বিধানসভা নির্বাচনে খারাপ ফল করেছিল কংগ্রেস। এবার ভালো ফলের আশায় রয়েছে। নির্বাচনী ইস্তেহারেও ভোটারদের কথা ভেবে একাধিক ভাতার ঘোষণা রয়েছে। কংগ্রেসও টার্গেট করেছে মহিলা ভোটারদের। মহিলাদের আর্থিক স্বনির্ভর করতে ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

  • বেকার বা কর্মহীন তরুণদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে।
  • কৃষকদের আর্থিক সহযোগিতা আর কৃষিঋণ মকুবের কথা বলা হয়েছে।
  • শিক্ষাক্ষেত্রেও আর্থিক অনুদান দেওয়ার কথা বলেছে কংগ্রেস।
910
সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট
Image Credit : Asianet News

সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট

গত বিধানসভা নির্বাচনে শূন্য আসন ছিল বামেদের। এবার খরা কাটাতে মরিয়া সিপিএম। কিন্তু ভাতার পরিবর্তে কর্মসংস্থানেই জোর দিয়েছে বামফ্রন্টের ইস্তেহার।

  • বেকার ভাতা হিসেবে 'নেতাজি সুভাষ যুব সেবক প্রকল্প'-এর অধীনে কর্মহীন পরিবার থেকে অন্তত একজনকে সমাজসেবামূলক ও উৎপাদনমুখী কাজে যুক্ত করা হবে এবং তাঁদের মাসিক ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে।
  • প্রত্যেক পরিবারের জন্য একটি স্থায়ী চাকরি, দৈনিক মজুরি ৭০০ টাকা করার কথা বলা হয়েছে।
  • বিনামূল্যে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে। নেই লক্ষ্মী বা অন্নপূর্ণা ভাণ্ডারের মত কোনও প্রতিশ্রুতি।
1010
ভাতার ভোট!
Image Credit : Getty

ভাতার ভোট!

ভাতা দিয়েই ভোটারদের মন জয় করতে মরিয়া চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। ভাতা দেওয়ার প্রশ্নে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়়েনি বিরোধীরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja Rain: মহাসপ্তমী মাটি করবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি? কলকাতা ও জেলার জন্য খারাপ খবর
Recommended image2
Now Playing
Durga Puja: মণ্ডপে রাজস্থানের হাওয়া মহল, আলোয় ফুটে উঠবে শিবতাণ্ডব! শক্তিগড়ের পুজোয় ডাবল চমক
Recommended image3
দু’বছরের বেশি জেলবন্দি, সাক্ষ্যগ্রহণ মাত্র ৭ জনের! আরজি কর দুর্নীতি মামলায় জামিন সন্দীপ ঘোষের
Recommended image4
Now Playing
CJP Protest Latest Update: ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে পুলিশের বাধা? দিল্লিতে কী ঘটল অভিজিৎ দীপকের সঙ্গে?
Recommended image5
Now Playing
Kunal Ghosh : দুর্গাপুজোয় CPIM এর স্টল নিয়ে বিজেপির আপত্তি নিয়ে ক্ষোভপ্রকাশ কুনালের
Related Stories
Recommended image1
ঠিক কী কারণে ইজরায়েল-লেবানন যুদ্ধ বিরতি? নেতানিয়াহুকে ধুয়ে দিয়ে বিস্ফোরক সাংসদ হুসেনের
Recommended image2
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশনভোগীদের পোয়াবারো! ৬৭% পেনশন ও ৭৫ লক্ষ গ্র্যাচুইটির প্রস্তাব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved