৩ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব! Annapurna Bhandar-র টাকা তুলল কে?

মালদার চাঁচলে অন্নপূর্ণা প্রকল্পকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এসেছে। উপভোক্তা মর্জিনা বিবির দাবি, সরকারি প্রকল্পের ৩ হাজার টাকা তাঁর অ্যাকাউন্টে জমা পড়লেও তিনি সেই টাকা পাননি। 

Share this Video

মালদার চাঁচলে অন্নপূর্ণা প্রকল্পকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এসেছে। উপভোক্তা মর্জিনা বিবির দাবি, সরকারি প্রকল্পের ৩ হাজার টাকা তাঁর অ্যাকাউন্টে জমা পড়লেও তিনি সেই টাকা পাননি। ব্যাংকের স্টেটমেন্টে দেখা যায়, বায়োমেট্রিকের মাধ্যমে টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ তাঁর দাবি, তিনি কোনও লেনদেন করেননি। অভিযোগ, বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই স্থানীয় CSP কর্মী তাঁকে মারধর করেন। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগগুলির সত্যতা প্রশাসনের তদন্তের ওপর নির্ভর করবে।

Related Video