BJP: রাজ্যে ভোট এখন কার্যত দুয়ারে কড়া নাড়ছে।  এরই মাঝে বিজেপিতে যোগ দিলেন বাংলার ছোটপর্দার অভিনেত্রী মাফিন চক্রবর্তী।  'ভানুমতির খেল', 'কিরণমালা', 'তুমি এলে তাই'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকগুলিতে অভিনয় করতে দেখা গিয়েছে।

BJP: রাজ্যে ভোট এখন কার্যত দুয়ারে কড়া নাড়ছে। বেশিরভাগ আসনেই এখন প্রার্থীরা মনোনয়ন জমা করে ফেলেছেন। এরই মাঝে বিজেপিতে যোগ দিলেন বাংলার ছোটপর্দার অভিনেত্রী মাফিন চক্রবর্তী (Mafin Chakraborty)। টেলিপাড়ার চেনা মুখ মাফিনকে 'ভানুমতির খেল', 'কিরণমালা', 'তুমি এলে তাই'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকগুলিতে অভিনয় করতে দেখা গিয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা তুলে নিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়ে ২০টিরও বেশি ধারাবাহিকে অভিনয় করা মাফিন জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন দূর করতে তিনি প্রচার করবেন। মাফিনকে দলে টেনে টেলিউডে তৃণমূলের একচেটিয়া আধিপত্যে ভাগ বসালেন শুভেন্দু।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বর্ষীয়ান তৃণমূল নেতার বিজেপিতে যোগ

মাফিনের পাশাপাশি বর্ষীয়ান তৃণমূল নেতা বিকাশনারায়ণ চৌধুরী দলবদল করে বিজেপিতে যোগ দিলেন। বিকাশ নারায়ণ চৌধুরী ২০০৯ সালের অগস্টে মঙ্গলকোটে সিপিএমের সঙ্গে সংঘর্ষে বিরোধী শিবিরের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। মিথ্যা মামলায় তিনি কয়েক মাস জেলে ছিলেন। জেলা পরিষদে একাধিকবার জয়ী হয়েছেন বিকাশ নারায়ণ। তৃণমূলের অত্যাচার ও অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি বিজেপির হয়ে ভোটে প্রচার করবেন বলে জানিয়েছেন বিকাশ নারায়ণ চৌধুরী।

এবার ভোটে বিজেপির অভিনয় জগতের সেলেব প্রার্থীরা

প্রসঙ্গত, এবার টলিউড থেকে বিজেপি মোট ৫ জন সেলেবকে প্রার্থী করেছে। হাওড়ার শ্যামপুরে দাঁড়িয়েছেন টলিউডের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, শিবপুরে বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। টালিগঞ্জে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পদ্ম প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারী। সোনারপুর দক্ষিণ থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। যাদবপুরে গেরুয়া শিবিরের হয়ে লড়বেন অভিনেত্রী শর্বরী মুখার্জি। গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে হিরণ (খড়গপুর সদর), রুদ্রনীল (ভবানীপুর), পাপিয়া অধিকারী (উলুবেড়িয়া)-র পাশাপাশি ভোটে লড়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (বেহালা পশ্চিম), পায়েল সরকার (বেহালা পূর্ব), পার্নো মিত্র (বরানগর), তনুশ্রী চক্রবর্তী (শ্যামপুর)-রা। ২০২১ বিধানসভা নির্বাচনে একমাত্র হিরণ ছাড়া বিজেপির বাকি সেলেব প্রার্থীরা হেরে গিয়েছিলেন।