Adhir on Mamata: তৃণমূলে এখন ছুঁচোর কীর্তন চলছে, মমতাকে নিয়ে ঠাট্টা অধীরের

ভোটে পরাস্ত হওয়ার পর থেকেই তৃণমূলে চরম গোষ্ঠীকোন্দল, কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। একের পর এক নেতা-নেত্রী পদত্যাগ করেন। তৃণমূলের এই বেহাল দশা নিয়ে কটাক্ষ করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। অধীর বললেন, তৃণমূলে এখন ছুঁচোর কীর্তন চলছে।

Share this Video

ভোটে ধরাশায়ী হওয়া মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। ভোটে পরাস্ত হওয়ার পর থেকেই তৃণমূলে চরম গোষ্ঠীকোন্দল, কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। একের পর এক নেতা-নেত্রী পদত্যাগ করেন। তৃণমূলের এই বেহাল দশা নিয়ে কটাক্ষ করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। অধীর বললেন, তৃণমূলে এখন ছুঁচোর কীর্তন চলছে। কংগ্রেস নেতা বললেন, দিদির আর ক্ষমতা নেই,পুলিশ-মস্তান কিছুই নেই।
তাই তৃণমূল নেতারা মনে করছে এটা একটা সুবর্ণ সুযোগ,যে যার গায়ের ঝাল মিটিয়ে নাও। তৃণমূল দলে এখন ছুঁচোর কীর্তন চলছে। "

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video