আগামী ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীরা wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন।  রেজাল্ট প্রকাশের পর নতুন শিক্ষাবর্ষের সিলেবাসে কিছু বদল আসতে পারে।

ভোটের রেজাল্ট বেরনোর পরই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আগামী ৮ মে মাধ্যমিকের রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে বিবৃতি। সেখানে জানানো হয়েছে রেজাল্টের কথা।

কোন সাইটে দেখবেন রেজাল্ট?

জানা যাচ্ছে, এবছর একাধিক ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এখনও পর্যন্ত দুটি সাইট নিশ্চিত করা হয়েছে। wbbse.wb.gov.in এবং wbresults.nic.in এ দেখতে পাবেন রেজাল্ট। এছাড়াও আরও কিছু ওয়েবসাইটে দেখতে পাবেন রেজাল্ট।

কীভাবে দেখবেন রেজাল্ট

wbbse.wb.gov.in এবং wbresults.nic.in এ দেখতে পাবেন রেজাল্ট। ছাড়াও আরও কিছু ওয়েবসাইটে দেখতে পাবেন রেজাল্ট। ক্রমশ সামনে আসবে সেই সকল ওয়েবসাইটের নাম। তবে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in এ রেজাল্ট দেখতে হলে এই কয়টি পদ্ধতি মেনে দেখতে পাবেন রেজাস্ট। সবার আগে wbbse.wb.gov.in বা wbresults.nic.in ওয়েবসাইটে যান। সেখানে লগউন করুন। এবার ২০২৬-র রেজাল্টে ক্লিক করুন। সেখান থেকে নতুন পেজ খুলবে। এবার আপনাকে পরীক্ষার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। এবার সামনে আসবে আপনার রেজাল্ট।

তেমনই এবার নতুন শিক্ষাবর্ষের সিলেবাসে আসছে বদল। বাংলা, বিজ্ঞানের মতো কিছু বিষয় আসবে বদল। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের পরই জানা যাবে সিলেবাসের কী কী বদল আসছে।

২০২৬ শিক্ষার্থীদের মোট নম্বরের ন্যূনতম ৩৪% অর্জন করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিটি বিষয়ে তাদের অন্তত ২৫% অথবা ৩৪% নম্বর নিশ্চিত করা আবশ্যক। WBBSE মাধ্যমিক পরীক্ষার গ্রেডিং পদ্ধতি নীচে দেওয়া হল:

প্রথম বিভাগ: ৪৮০ বা তার বেশি।

দ্বিতীয় বিভাগ: ৩৬০ বা তার বেশি।

তৃতীয় বিভাগ: ২৭২ বা তার বেশি।

এদিকে সদ্য CBSE দশমের রেজাল্ট প্রকাশ পেয়েছে. সম্ভাব্য প্রথম আরশা সাইরাহ জকোশি। ৬০০- এ ৬০০ পেয়ে সম্ভাব্য প্রথম স্থান পেয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-তে। সব বিষয় সম্পূর্ণ নম্বর পেয়েছে সে। গুরগাঁওয়ের দ্য মৌর্য স্কুলের ছাত্রী আরশা সাইরাহ জকোশি। যার সাফল্যে চমকে দিয়েছে সকলকে। ৬০০- এ ৬০০ অর্থাৎ ১০০% নম্বর পেয়ে CBSE দশম উত্তীর্ণ হল সে।