AI Attendance System: রোল নম্বর ১০, ইয়েস স্যার। রোল নম্বর ৪৫, ইয়েস ম্যাডাম! স্কুলের ক্লাসে পরিচিত সেই রোলকল সিস্টেম কি উঠে যাচ্ছে? পরিস্থিতি খানিকটা সেইরকমই। কারণ, রাজ্য সরকার এবার কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (AI) ব্যবহার করে স্কুলে স্কুলে হাজিরার রেকর্ডটি ডকুমেন্টেড করতে চাইছে (AI Attendance System)।
AI Attendance System: রোল নম্বর ১০, ইয়েস স্যার। রোল নম্বর ৪৫, ইয়েস ম্যাডাম! স্কুলের ক্লাসে পরিচিত সেই রোলকল সিস্টেম কি উঠে যাচ্ছে? পরিস্থিতি খানিকটা সেইরকমই। কারণ, রাজ্য সরকার এবার কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (AI) ব্যবহার করে স্কুলে স্কুলে হাজিরার রেকর্ডটি ডকুমেন্টেড করতে চাইছে (AI Attendance System)। সেই কারণেই, নয়া একটি অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। রাজ্যের স্কুল শিক্ষা দফতর একটি বিশেষ মোবাইল অ্যাপ লঞ্চ করবে, যা ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মুখকে শনাক্ত ক্রতে পারবে এবং এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হাজিরার তালিকা তৈরি করতে সক্ষম হবে (AI Based Attendance System)।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলে দেবে হাজিরার রেকর্ড
সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে রাজ্যের মোট ১০০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলকে পরীক্ষামুলক কাজটি চালানোর জন্য নির্বাচন করা হয়েছে। পুজোর ছুটির পর যখন স্কুল খুলবে, তখন এই স্কুলগুলিতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থাটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর। যদি এই পাইলট প্রোজেক্টটি সফল হয়, তাহলে আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্যের প্রতিটি স্কুলে নতুন এই অ্যাপ্লিকেশনটি কার্যকর করা হতে পারে বলে খবর। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এর ফলে, হিউম্যান এররের সম্ভাবনা অনেকটাই কমবে। কারণ, স্কুলে স্কুলে হাজিরার রেকর্ড এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে ডকুমেন্টেড করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার।
কীভাবে কাজ করবে সেই সিস্টেম?
শিক্ষক-শিক্ষিকাদের ফোনে এই অ্যাপটি ইন্সটল করা থাকবে। ক্লাসরুমে প্রবেশের পর, সেই শিক্ষক বা শিক্ষিকা ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের একটি ছবি তুলবেন। এরপর ঐ অ্যাপটির এআই (AI) প্রযুক্তি সেই ছবিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে এবং ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির সাহায্যে ছবিতে থাকা মুখগুলিকে আগে থেকে তৈরি অর্থাৎ, শিক্ষার্থীদের প্রি-ডেটাবেসের সঙ্গে মিলিয়ে প্রতিটি শিক্ষার্থীকে চিনতে সাহায্য করবে। ফলে, অটোমেটেড পদ্ধতিতেই হাজিরার তালিকাটি তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই প্রতিটি শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করে একটি ডেটাবেস তৈরি করা বাধ্যতামূলক। অতএব, শিক্ষার্থীদের মুখের ছবি এবং তথ্য আগে থেকেই অ্যাপটিতে নথিভুক্ত থকবে। ফলে, অ্যাপই বলে দেবে ক্লাসে কে উপস্থিত এবং কে অনুপস্থিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।













