MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • নতুন বছরে রাজ্যের শিক্ষকদের বেতন বাড়াচ্ছে নবান্ন? বিশেষ বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর

নতুন বছরে রাজ্যের শিক্ষকদের বেতন বাড়াচ্ছে নবান্ন? বিশেষ বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর

বড় খবর রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য। নতুন বছরে নবান্নের তরফে কি ভালো খবর পেতে পারেন তাঁরা! বিশেষ সূত্রের খবর রাজ্যের শিক্ষকদের বেতন ও ইনক্রিমেন্ট নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর। কবে বেতন বাড়বে বলে জানা গিয়েছে? রইল আপডেট

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 30 2025, 06:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

বছর শেষে শিক্ষকদের (Teachers) জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর (Education Department) তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এসএসসি ২০১৬-এর প্রার্থীদের জন্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Social Media

এই বিজ্ঞপ্তি মূলত সেই সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের জন্য, যারা আদালতের নির্দেশে তাদের পুরনো কর্মস্থলে বা আগের বিদ্যালয়ে ফিরে যেতে চাইছেন।

Related Articles

Related image1
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
Related image2
৩১ ডিসেম্বরের মধ্যেই ৭ম বেতন কমিশন ও বকেয়া DA মেটাবে নবান্ন? বড় হুঁশিয়ারি সরকারি কর্মীদের
36
Image Credit : Facebook

বিজ্ঞপ্তিটি সেসব শিক্ষকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যাঁরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বা তার পরবর্তী সময়ে উচ্চতর পদে চাকরি পেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি বাতিল হওয়ায় আগের চাকরিতে ফিরে গিয়েছেন। বিজ্ঞপ্তিতে চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো বা পে-প্রটেকশন এবং পুরনো স্কুলে যোগদানের সময়সীমা বৃদ্ধির বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে, যা শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

46
Image Credit : stockPhoto

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা তাদের পুরনো কর্মস্থলে (প্রাথমিক বা মাধ্যমিক বা অন্যান্য) ফিরে যাবেন, তাদের চাকরির ক্ষেত্রে সমস্ত সুযোগ-সুবিধা বজায় থাকবে। শিক্ষকদের আশ্বস্ত করে বলা হয়েছে, পুরনো স্কুলে ফিরে যাওয়ার প্রক্রিয়ায় চাকরিতে কোনো ছেদ বা ‘ব্রেক ইন সার্ভিস’ হবে না। অর্থাৎ, চাকরির ধারাবাহিকতা বজায় থাকবে তাঁদের ক্ষেত্রে।

56
Image Credit : social media

বলা হয়েছে, তারা বর্তমান চাকরিতে যে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছিলেন, তা পুরনো স্কুলে ফিরে গেলেও পাবেন। বেতন ও ইনক্রিমেন্ট সুরক্ষা বজায় থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল, যদি পুরনো কর্মস্থলে পদ ফাঁকা না থাকে, তবে প্রার্থীদের সুবিধার্থে প্রয়োজনে ‘সুপারনিউমেরারি পোস্ট’ বা অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

66
Image Credit : stockPhoto

উল্লেখ্য, এর আগে শিক্ষা দপ্তর তরফে বলা হয়েছিল শিক্ষকদের চাকরির ক্ষেত্রে ‘সিনিয়রিটি’ (Seniority) অক্ষুণ্ণ থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তি যতদিন চাকরি করেছেন, সেই সময়কাল তাঁর চাকরির মেয়াদে যুক্ত থাকবে। সিনিয়রিটির সমস্ত সুবিধা পাওয়ার যোগ্য হবেন তিনি। বছর বছর নিয়ম মতো ইনক্রিমেন্টও মিলবে। মিলবে অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধাও।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Recommended image2
Nabanna Holiday: সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের?
Recommended image3
Madrasa Closd: বেআইনি কিছুই চলবে না, ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশের পর কড়া বার্তা দিলীপ ঘোষের
Recommended image4
নাম বদলের ছায়ায় মার্কস-লেনিন-হো চি মিন! কলকাতার একাধিক রাস্তা নিয়ে বড় সিদ্ধান্ত
Recommended image5
WB Weather Update: গণেশ পুজায় মেঘমুক্ত আকাশ, কিন্তু দুর্গাপুজোয় কি অসুর হবে বৃষ্টি? আলিপুরের পূর্বাভাসে চিন্তার ভাঁজ!
Related Stories
Recommended image1
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
Recommended image2
৩১ ডিসেম্বরের মধ্যেই ৭ম বেতন কমিশন ও বকেয়া DA মেটাবে নবান্ন? বড় হুঁশিয়ারি সরকারি কর্মীদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved