Maynaguri BJP News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার টাকার বিনিময়ে  প্রার্থীর টিকিট বিক্রি করার অভিযোগ ঘিরে রণক্ষেত্র ময়নাগুড়ি। ঠিক কী অভিযোগ উঠেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Maynaguri BJP News: ৫২ লক্ষ টাকায় টিকিট বিক্রির অভিযোগ! প্রার্থী বদল ঘিরে রণক্ষেত্র ময়নাগুড়ি বিজেপি। ভোট ঘোষণার মুখে বড়সড় কেলেঙ্কারির অভিযোগে উত্তাল ময়নাগুড়ির পদ্ম শিবির। প্রার্থী বদলকে কেন্দ্র করে আড়াআড়ি বিভক্ত হয়ে পড়ল স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ উঠেছে, মোটা টাকার বিনিময়ে আগের প্রার্থীর নাম কেটে নতুন নাম ঘোষণা করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা আসনে প্রথমে বিধায়ক কৌশিক রায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি। কৌশিক প্রচারও শুরু করে দিয়েছিলেন। কিন্তু আচমকাই সেই নাম বদলে দলের পুরনো কর্মী ডালিম রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপির নির্বাচনী কমিটি। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে তুমুল অশান্তি।বুধবার দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা জয়দেব রায়।

ঠিক কী অভিযোগ উঠেছে?

তাঁর বিস্ফোরক দাবি, "৫২ লক্ষ টাকার বিনিময়ে কৌশিক রায়ের বদলে ডালিম রায়কে টিকিট দেওয়া হয়েছে।" প্রার্থী চয়নে এই 'আর্থিক লেনদেনের' প্রতিবাদে সরব হয়েছে দলের একাংশ, যা তিস্তা পাড়ের গেরুয়া রাজনীতিতে অস্বস্তি বাড়িয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রটি বিজেপির শাক্ত ঘাঁটি ছিল। গত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপির প্রার্থী কৌশিক রায় বিধায়ক হয়। বিধায়ক হবার পর বিগত পাঁচ বছর এলাকায় কোন উন্নয়নমূলক কাজে দেখা যায়নি কৌশিক রায়কে এমন অভিযোগ উঠে আসে। আর এই অভিযোগ শাসক দলের তরফে নয় বরং বিজেপির নিজস্ব নেতাকর্মীরাই অভিযোগ তোলেন।

২০২৬ বিধানসভা নির্বাচনে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রথম দফায় আবারও ভরসা করেছিলেন কৌশিক রায় কে। রীতিমতন প্রাক্তন বিধায়কের নাম প্রার্থী তালিকায় ঘোষণা করা হয়। আর কৌশিক রায়ের নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকরা ময়নাগুড়ির পার্টি কার্যালয় ভাঙচুর জেলা বিজেপি নেতৃত্ব কে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ। বিজেপি কর্মীদের দাবি ছিল কৌশিক রায় কে দ্রুত প্রার্থী পথ থেকে বহিষ্কার করে নতুন মুখ আনতে হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান অনেক টালবাহানার পর বিজেপির তরফে ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক কৌশিক রায়কে প্রার্থীপদ থেকে সরিয়ে নতুন মুখ ডালিম রায় কে ময়নাগুড়ি জন্য বেছে নেওয়া হয়।

ডালিম রায়ের নাম ঘোষণা হতে গতকাল দেখা গিয়েছিল ময়নাগুড়ি শহরজুড়ে অকাল হলিতে মেতেছেন কর্মী সমর্থকরা। হাজার হাজার মানুষের ভিড়ে রোড শো করে স্বাগত জানানো হয়েছিল নতুন প্রার্থী ডালিম রায় কে। আজ রীতি মতন উত্তরবঙ্গের শৈব তীর্থ জল্পেশ ও জটিলেশ্বর মন্দিরে পুজো দিয়ে রীতি মতন নির্বাচনী প্রচার ও জনসংযোগ শুরু করে দেন। আর ঠিক এই সময়ই ময়নাগুড়ি বিজেপি কার্যালয় তালা বন্ধ করে দিয়ে কৌশিক রায়ের অনুগামীরা বিক্ষোভে সামিল হন। আচ্ছা বর্তমানে ময়নাগুড়ির এই আসনটি ধরে রাখার জন্য বিজেপিকে রীতিমতন গৃহযুদ্ধে শামিল হতে হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।