MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে দিতে হবে রেশনের ফ্যামিলি আইডি, কোথায় পাবেন এই নম্বর?

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে দিতে হবে রেশনের ফ্যামিলি আইডি, কোথায় পাবেন এই নম্বর?

৩ জুন বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে।

3 Min read
Author : Sanjoy Patra
| Updated : Jun 04 2026, 09:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : stockPhoto

৩ জুন বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। প্রায় ২৯ লক্ষ মহিলাকে প্রথম দিনেই টাকা দেওয়া হয়েছে। রাজ্য় সরকার জানিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। বুধবার রাতেই অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। অফলাইনে বিডিও, এসডিও ও জেলা শাসকের অফিস থেকেও মিলবে ফর্ম। বড় পুরসভা বা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক বা বরো ভিত্তিক ফর্ম ফিলআপ করা হবে। এছাড়াও পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে একটা ৩০ দিনের ড্রাইভ দেবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : AI PHOTO

ফর্মে মোট ৭ রকম তথ্য জমা দিতে হবে । প্রথম, আপনার পারিবারিক পরিচয়। দ্বিতীয়, আপনি খাদ্যে ভর্তুকি পান কি না। তৃতীয়, আপনার কী কী ধরনের সম্পদ রয়েছে। চতুর্থ, আপনার উপার্জন কত। পঞ্চম, আপনার অন্যান্য পরিচয়ের নথি। ষষ্ঠ, আপনার পরিবারে কতজন শিশু ও তাদের বিবরণ এবং সপ্তম, আপনি আর কোনও সরকারি সুবিধা পাচ্ছেন কি না। আপনাকে জানতে হবে আপনার বাড়িতে ৩ টি বা তার বেশি পাকা ঘর আছে কি না। এরপর আপনাকে জানতে হবে পারিবারিক কোনও জমির মালিকানা আপনার আছে কি না। যদি থাকে তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি ও হাল নাগাদের তারিখ সহ জমির সর্বশেষ রেকর্ডের কপিও জমা করতে হবে।

36
Image Credit : Asianet News

এ ছাড়াও পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ জানাতে হবে আপনাকে। একই সঙ্গে দিতে হবে জমির রেজিস্ট্রেশন নথি ও সর্বশেষে RoR জমির নথি। এরপর আপনাকে জানাতে হবে আপনার পরিবারের কারও কোনও অবাণিজ্যিক মোটর চলিত চার চাকার গাড়ি আছে কি না। যদি থাকে তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও মডেল লিখতে হবে। এ ছাড়াও জানাতে হবে আপনার কোনও স্বাস্থ্য বিমা আছে কি না। আর যদি থাকে তাহলে সেই বিমার অঙ্ক ও প্রিমিয়ামের বিবরণ দিতে হবে আপনাকে। এ ছাড়াও বাকি সব অপশন আপনাকে ফিল আপ করতে হবে। তারপর এই ফর্ম আপনাকে জমা করতে হবে।

46
Image Credit : chatgpt

ফর্মের ক বিভাগের ৫ নম্বরে রেশন কার্ডের পারিবারিক আইডি চাওয়া হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না। এই আইডি ঠিক কোনটা। চলুন জেনে নেওয়া যাক। অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম ফিলাপ করার সময় যে 'রেশন কার্ড ফ্যামিলি আইডি' বা পরিবার আইডি চাওয়া হয়, তা আসলে আপনার ডিজিটাল রেশন কার্ডে উল্লেখিত ৮ বা ১০ ডিজিটের 'Group No.' (গ্রুপ নম্বর) বা 'Family ID'। এটি মূলত আপনার পুরো পরিবারের রেশন কার্ডের পরিচিতি নম্বর।

56
Image Credit : ai photo

প্রথমে সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট https://food.wb.gov.in/-তে যান। এবার পেজের একেবারে শেষের দিকে চলে যান। সেখানে দেখবেন লেখা রয়েছে Special Services। এবার ওখানে VERIFY RATION CARD এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখবেন নতুন একটা পেজ খুলে যাবে।

66
Image Credit : AI PHOTO

এরপর সার্চ টাইপ অপশনে রেশন কার্ড সিলেক্ট করবেন। পরের ঘরে আপনার রেশন কার্ডের নম্বর দেবেন। তারপর ক্যাপচা দেবেন। এরপর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে একটা লিস্ট চলে আসবে। সেখানে রেশন কার্ডের ক্যাটাগরি ও নামের সঙ্গে নীচে "ONORC FAMILY ID" নম্বরটি চলে আসবে। এই ONORC FAMILY ID নম্বরটিই হল আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যা আপনাকে অন্নপূর্ণা যোজনার ফর্মের ৫ নম্বর ঘরে বসাতে বলেছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Recommended image2
Now Playing
৩০ হাজার টাকা করে ট্রান্সফার রাজ্যের... নন্দীগ্রামে দাঁড়িয়ে বড় ঘোষণা CM Suvendu Adhikari-র
Recommended image3
Now Playing
নেপাল থেকে UP-তে ভেসে এল আরও ১৩ দেহ, অচেনা মানুষের শেষ ঠিকানা কুশীনগর
Recommended image4
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image5
Durga Puja School Holiday: দুর্গাপুজোয় একটানা লম্বা ছুটি স্কুল-কলেজ! বড় ঘোষণা রাজ্য সরকারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved