MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • আবার ঘর থেকে কাজ করুন, জ্বালানি বাঁচান, কঠিন সময় দেশ বাঁচাতে বার্তা নরেন্দ্র মোদীর

আবার ঘর থেকে কাজ করুন, জ্বালানি বাঁচান, কঠিন সময় দেশ বাঁচাতে বার্তা নরেন্দ্র মোদীর

PM Narendra Modi: হায়দরাবাদ থেকে দেশ বাঁচাতে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বজুড়়ে  দেশ বাঁচাতে জ্বালানি বাঁচাতে কতগুলি পরামর্শ দিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বাড়ি বসে কাজ করুন। কম রান্নার গ্যাস ব্যবহার করুন। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : May 11 2026, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
দেশ বাঁচাতে মোদীর ডাক
Image Credit : ANI

দেশ বাঁচাতে মোদীর ডাক

রবিবার হায়দ্রাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশপ্রেমের এক নতুন সংজ্ঞা দিলেন। তিনি প্রত্যেক ভারতীয় নাগরিককে দেশের অর্থনীতিকে মজবুত করতে এক সম্মিলিত আন্দোলনের ডাক দিয়েছেন। বিশ্বজুড়ে সাপ্লাই চেনের সমস্যা এবং আন্তর্জাতিক সংঘাতের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সংকট শুধু সরকারের একার চ্যালেঞ্জ নয়, বরং এটি জাতির চরিত্রের পরীক্ষা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
মোদীর দেওয়া দেশপ্রেমের নতুন সংজ্ঞা
Image Credit : ANI

মোদীর দেওয়া দেশপ্রেমের নতুন সংজ্ঞা

প্রধানমন্ত্রী মন্তব্য করেন, "শুধু সীমান্তে জীবন উৎসর্গ করাই দেশপ্রেম নয়। এই সময়ে, আমাদের দৈনন্দিন জীবনে দায়িত্বশীলভাবে বেঁচে থাকা এবং দেশের প্রতি আমাদের কর্তব্য পালন করাই আসল দেশপ্রেম।"

প্রধানমন্ত্রীর এই ভাষণকে "অর্থনৈতিক আত্মরক্ষা"-র একটি গাইডলাইন বলা যেতে পারে। দেশের আর্থিক স্বাস্থ্য রক্ষা করার জন্য তিনি নাগরিকদের দৈনন্দিন অভ্যাস পরিবর্তনের আহ্বান জানান।

Related Articles

Related image1
Iran-US Talk: আবারও আলোচনার পথে ইরান-আমেরিকার, তবে তেহরানের কূটনৈতিক চাল মারাত্মক
Related image2
PM Modi: পেট্রোল,ডিজেল ,LPG নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন নরেন্দ্র মোদী, দেখালেন যুদ্ধের
38
জ্বালানির সংকট মোকাবিলায় মোদীর টোটকা
Image Credit : ANI

জ্বালানির সংকট মোকাবিলায় মোদীর টোটকা

জ্বালানির দামের অস্থিরতা মোকাবিলা করতে মোদী যাতায়াতের পদ্ধতিতে বদল আনার কথা বলেন। তিনি নাগরিকদের পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে মেট্রো এবং গণপরিবহন ব্যবহারের অনুরোধ করেন। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলেও কার-পুলিংয়ের ওপর জোর দেন। পণ্য পরিবহনের জন্য রেলের ব্যবহার এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর কথাও বলেন তিনি।

48
টাকার পাহাদার হতে নাগরিকদের কাছে আর্জি
Image Credit : ANI

টাকার পাহাদার হতে নাগরিকদের কাছে আর্জি

কোভিড-১৯-এর সময়কার দক্ষতার কথা মনে করিয়ে দিয়ে, প্রধানমন্ত্রী দেশের কার্বন ফুটপ্রিন্ট এবং শক্তির খরচ কমাতে ভার্চুয়াল পরিকাঠামো পুনরায় চালুর আহ্বান জানান। তাঁর কার্যকালের অন্যতম সরাসরি আবেদনে মোদী নাগরিকদের বৈদেশিক মুদ্রার বহির্গমন সম্পর্কে সচেতন থেকে "টাকার পাহারাদার" হিসাবে কাজ করতে বলেন।

তিনি নাগরিকদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, বিদেশে ছুটি কাটানো এবং বিদেশে বিয়ের অনুষ্ঠান এড়িয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সাহায্য করার আবেদন জানান। পাশাপাশি, দেশের অভ্যন্তরে পর্যটন এবং ভারতেই উৎসব-অনুষ্ঠান করার জন্য উৎসাহিত করেন। বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে তিনি এক বছরের জন্য অপ্রয়োজনীয় সোনা কেনা এড়িয়ে চলারও অনুরোধ করেন।

58
সত্যাগ্রহের ডাক মোদীর
Image Credit : ANI

সত্যাগ্রহের ডাক মোদীর

প্রধানমন্ত্রী নাগরিকদের 'মেড-ইন-ইন্ডিয়া' এবং স্থানীয়ভাবে তৈরি পণ্য, যেমন জুতো, ব্যাগ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসকে অগ্রাধিকার দিতে উৎসাহিত করেন। তিনি পরিবারগুলিকে ভোজ্য তেলের ব্যবহার কমাতেও বলেন, যা দেশের অর্থনীতি এবং ব্যক্তিগত স্বাস্থ্য উভয়ের জন্যই উপকারী।

68
কৃষকদের কাছে আর্জি
Image Credit : ANI

কৃষকদের কাছে আর্জি

কৃষক সম্প্রদায়ের উদ্দেশে মোদী প্রাকৃতিক চাষে স্থানান্তরিত হওয়ার কথা বলেন। রাসায়নিকের ব্যবহার ৫০% কমানোর আহ্বান জানিয়ে তিনি ভারতীয় কৃষককে পরিবেশগত স্থায়িত্ব এবং অর্থনৈতিক স্বাধীনতার লড়াইয়ে এক জন প্রথম সারির সৈনিক হিসাবে তুলে ধরেন।

78
১৪০ কোটি মানুষের কাছে আবেদন
Image Credit : ANI

১৪০ কোটি মানুষের কাছে আবেদন

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন এই বলে যে, বিশ্ব পরিস্থিতি যতই টালমাটাল হোক না কেন, ভারতের আসল শক্তি তার ১৪০ কোটি মানুষের "ছোট ছোট প্রচেষ্টার" মধ্যেই নিহিত। বার্তাটি ছিল স্পষ্ট: ভারতের অগ্রগতির পরবর্তী অধ্যায় শুধু সরকারি নীতিপত্রে লেখা হবে না, বরং পেট্রোল পাম্প, গয়নার দোকান এবং ডাইনিং টেবিলে নেওয়া সিদ্ধান্তগুলির মাধ্যমে লেখা হবে।

88
বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা
Image Credit : X/narendramodi

বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা

বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় দেশর মানুষকে এই পরামর্শ  দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি দেশের মানুষের কাছে দেশের টাকা যাতে বিদেশে না যায় তারও আবেদন জানিয়েছেন। আর সেই কারণেই এই পরামর্শ দিয়েছেন। 

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
দেশের খবর
ইরান হামলা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bullet Train: কোডনেম বি-২৮, গতি ঘণ্টায় ২৮০ কিমি! বুলেট ট্রেন তৈরি করবে এই ভারতীয় কোম্পানি
Recommended image2
Konda Surekha: প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সমালোচনা মেয়ের, বরখাস্ত মন্ত্রী
Recommended image3
UPI: রাতে পরিষেবা পুরোপুরি বন্ধ ইউপিআই-এর! ৪৫ মিনিট জরুরি পেমেন্টে ভরসা রাখুন এই বিকল্পে
Recommended image4
CJP-D: ভেঙে গেল ককরোচ জনতা পার্টি, দীপকের বিরুদ্ধে একাধিক অভিযোগে তৈরি নতুন গোষ্ঠী
Recommended image5
8th Pay Commission: অতিরিক্ত ২৯ লক্ষ টাকা মিলবে, যদি অষ্টম বেতন কমিশনে এই সিদ্ধান্তটি নেওয়া হয়
Related Stories
Recommended image1
Iran-US Talk: আবারও আলোচনার পথে ইরান-আমেরিকার, তবে তেহরানের কূটনৈতিক চাল মারাত্মক
Recommended image2
PM Modi: পেট্রোল,ডিজেল ,LPG নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন নরেন্দ্র মোদী, দেখালেন যুদ্ধের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved